• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাতিসংঘ সদর দফতরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক সিলেটে এসএমপির সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৩, ১৪০ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা রূপগঞ্জে বাংলাদেশ তরিকত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত: পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিশ্বনাথে খাজাঞ্চী ইউপি সদস্য ও পল্লীচিকিৎসক পংকজ বিহারী দাসের পরলোকগমন: এলাকায় গভীর শোক গানে মিলিয়ন ভিউ হলে বড় শিল্পী হওয়া যায় না, তাহলে হিরো আলম গানের ওস্তাদ হত। দিনা মন্ডল রূপগঞ্জে বিশেষ মাদকবিরোধী অভিযান: ৩০০ বোতল বিদেশী মদ ও ২টি প্রাইভেটকারসহ আটক ৬ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক লিল্লার টাকা নিয়ে চিল্লাচিল্লি নয়, গরিবের চিকিৎসা নিয়ে সোচ্চার হোন শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: কানাইঘাটে নিখোঁজের দুদিন পর মাদ্রাসাছাত্র দুলাল উদ্ধার: পরিবারের মাঝে ফিরেছে স্বস্তি সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়: সীমানায় চিকিৎসকদের ব্যক্তিগত প্র্যাকটিসও নিষিদ্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর

বিয়ানীবাজারে পুলিশের চেকপোস্টে ১৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার:

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ানীবাজারে পুলিশের চেকপোস্টে ১৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মামলা দায়ের

সিলেট প্রতিনিধি, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী:

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে দেড় হাজার (১৫০০) পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল আহম্মদ (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ২নং চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় জকিগঞ্জ-সিলেটগামী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত রুবেল আহম্মদ ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার দানিখোলা মোড় গ্রামের রুস্তম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশের একটি চৌকস দল চারখাই ইউনিয়ন পরিষদ ভবনের সামনে জকিগঞ্জ-সিলেটগামী পাকা সড়কে নিরাপত্তা ও তল্লাশি চৌকি স্থাপন করে। এ সময় সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর একপর্যায়ে রুবেল আহম্মদকে থামিয়ে তাঁর দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাঁর হেফাজত থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোট ১৫০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মাদকসহ তাঁকে আটক করে পুলিশ।

এ ঘটনায় মাদক উদ্ধারের প্রেক্ষিতে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৩৪/২৩৫, তারিখ: ২৪/০৯/২০২৬)।

বিয়ানীবাজার থানা পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের নিয়মিত তল্লাশি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

এস এম সোহাগ ফরাজী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd