• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাতিসংঘ সদর দফতরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক সিলেটে এসএমপির সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৩, ১৪০ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা রূপগঞ্জে বাংলাদেশ তরিকত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত: পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিশ্বনাথে খাজাঞ্চী ইউপি সদস্য ও পল্লীচিকিৎসক পংকজ বিহারী দাসের পরলোকগমন: এলাকায় গভীর শোক গানে মিলিয়ন ভিউ হলে বড় শিল্পী হওয়া যায় না, তাহলে হিরো আলম গানের ওস্তাদ হত। দিনা মন্ডল রূপগঞ্জে বিশেষ মাদকবিরোধী অভিযান: ৩০০ বোতল বিদেশী মদ ও ২টি প্রাইভেটকারসহ আটক ৬ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক লিল্লার টাকা নিয়ে চিল্লাচিল্লি নয়, গরিবের চিকিৎসা নিয়ে সোচ্চার হোন শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: কানাইঘাটে নিখোঁজের দুদিন পর মাদ্রাসাছাত্র দুলাল উদ্ধার: পরিবারের মাঝে ফিরেছে স্বস্তি সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়: সীমানায় চিকিৎসকদের ব্যক্তিগত প্র্যাকটিসও নিষিদ্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর

রাজধানীর শাহআলীতে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার: ৯৯৯ নম্বরে ফোন পেয়ে প্রাণ বাঁচাল পুলিশ

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর শাহআলীতে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার: ৯৯৯ নম্বরে ফোন পেয়ে প্রাণ বাঁচাল পুলিশ

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর শাহআলী এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা একটি কালো পলিথিন ব্যাগের ভেতর থেকে চার-পাঁচ দিন বয়সী এক কন্যা নবজাতককে জীবিত উদ্ধার করেছে পুলিশ। ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ এক সচেতন নাগরিকের তাৎক্ষণিক ফোন কলের পর দ্রুত পদক্ষেপ নিয়ে শিশুটির জীবন রক্ষা করা সম্ভব হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় শাহআলী থানাধীন ‘ডি’ ব্লকের ৮ নম্বর রোডসংলগ্ন নির্জন রাস্তার পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

৯৯৯ গণমাধ্যম শাখা সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় স্থানীয় এক পথচারী রাস্তার পাশের খালি জায়গায় একটি কালো পলিথিন ব্যাগের ভেতর থেকে কোনো শিশুর তীব্র কান্নার আওয়াজ শুনতে পান। এগিয়ে গিয়ে তিনি পলিথিন মোড়ানো অবস্থায় জীবিত নবজাতকটিকে দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে বিষয়টি জানান এবং দ্রুত উদ্ধারের অনুরোধ করেন।

৯৯৯ সেন্টারে কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল মো. সাহেল খান। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও জরুরি হওয়ায় তাৎক্ষণিকভাবে শাহআলী থানা পুলিশকে উদ্ধারের বার্তা পাঠানো হয়। পুরো বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় ও তদারক করেন ৯৯৯-এর পুলিশ ডিসপ্যাচার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুম বিল্লাহ।

৯৯৯-এর জরুরি বার্তা পাওয়ামাত্রই শাহআলী থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সদস্যরা সেখান থেকে আনুমানিক ৪-৫ দিন বয়সী ফুটফুটে কন্যা শিশুটিকে জীবিত উদ্ধার করে কালবিলম্ব না করে চিকিৎসার জন্য দ্রুত বাংলাদেশ শিশু হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসকরা শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন দেখতে পেয়ে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের স্বার্থে শিশুটিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই নবজাতকটির প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ৯৯৯ কর্তৃপক্ষকে জানান, শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কে বা কারা এমন অমানবিক উদ্দেশ্যে নবজাতকটিকে ফেলে গেছে, তা শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ আইনি তদন্ত শুরু করেছে পুলিশ।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd