• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস: এন আকন্দ কামিল মাদরাসার প্রভাষক বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের ভেতরে যুবকের ম-র-দে-হ উদ্ধার, নাক-কানে রক্তের দাগ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা হবে, ৩৫% যাবে উন্নয়ন কাজে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক আন্দোলনে সরব জামায়াত, বাংলাদেশ-পাকিস্তানে লংমার্চের ডাক বেতাগীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান স্কুলছাত্রীর ৫টি দাঁত ভেঙে দিল বখাটে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিব আয়োজিত ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশন’-এ প্রধানমন্ত্রী তারেক রহমান ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত: নকল-ভেজাল রোধ ও বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারির তাগিদ

জকিগঞ্জের উজিরপুরের মাদ্রাসাছাত্র জিবান নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৮ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জকিগঞ্জের উজিরপুরের মাদ্রাসাছাত্র জিবান নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা

সিলেট প্রতিনিধি, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী:

সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মোঃ জিবান আহমেদ নামের এক শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজের বেশ কয়েক দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। আদরের সন্তানকে কাছে না পেয়ে পরিবারে চলছে চরম উৎকণ্ঠা ও আহাজারি।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ জিবান আহমেদ জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গড়রগ্রাম (লক্ষীবাজার) এলাকার বাসিন্দা ও স্থানীয় নোহা চালক মোঃ রাহিম আহমদের ছেলে। সে স্থানীয় উজিরপুর মাদ্রাসার নিয়মিত শিক্ষার্থী।

জানা যায়, গত ১৬ই সেপ্টেম্বর (বুধবার) জকিগঞ্জের উজিরপুর মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার কথা থাকলেও আর বাড়ি ফেরেনি জিবান। নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর সে ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজনের মনে সন্দেহের দানা বাঁধে। পরবর্তীতে মাদ্রাসার শিক্ষক, সহপাঠী ও আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি শুরু করা হয়। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িতে যোগাযোগ করেও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের পর থেকে পরিবারটির সদস্যদের নির্ঘুম রাত কাটছে। জিবানের মা-বাবা বারবার কান্নায় ভেঙে পড়ছেন এবং পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কোনো সহৃদয় বা দয়ালু ব্যক্তি যদি নিখোঁজ মাদ্রাসাছাত্র মোঃ জিবান আহমেদের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তবে দ্রুত নিচের ঠিকানায় অথবা মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত আকুতি ও অনুরোধ জানিয়েছেন তার পিতা মোঃ রাহিম আহমদ।

যোগাযোগের নম্বর: ০১৩৪৪১২৭২০২

একটি নিষ্পাপ শিশুকে তার বাবা-মায়ের কোলে দ্রুত ফিরিয়ে দিতে এই নিখোঁজ সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd