• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস: এন আকন্দ কামিল মাদরাসার প্রভাষক বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের ভেতরে যুবকের ম-র-দে-হ উদ্ধার, নাক-কানে রক্তের দাগ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা হবে, ৩৫% যাবে উন্নয়ন কাজে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক আন্দোলনে সরব জামায়াত, বাংলাদেশ-পাকিস্তানে লংমার্চের ডাক বেতাগীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান স্কুলছাত্রীর ৫টি দাঁত ভেঙে দিল বখাটে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিব আয়োজিত ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশন’-এ প্রধানমন্ত্রী তারেক রহমান ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত: নকল-ভেজাল রোধ ও বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারির তাগিদ

সিলেটের জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ যুবক গ্রেফতার

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৪ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ যুবক গ্রেফতার

সিলেট প্রতিনিধি, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী:

মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিলেটের জকিগঞ্জে বড় ধরনের সাফল্য পেয়েছে থানা পুলিশ। উপজেলার বীরশ্রী ইউনিয়ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা সেলুন প্রাইভেটকারসহ জুবেল আহমদ (৩২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ উপজেলার ২ নম্বর বীরশ্রী ইউনিয়নের বারজনি যাত্রী ছাউনীর সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুবেল আহমদ জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের বড়পাথর গ্রামের বাসিন্দা আব্দুস সালাম ওরফে মন্টু ও করিমুন নেছার ছেলে। দীর্ঘদিন ধরে সে অভিনব কায়দায় গাড়ি ব্যবহার করে সীমান্ত ও আশপাশের এলাকায় মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সার্বিক দিক-নির্দেশনায় মাদকের বিস্তার রোধে এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই শৈলেশ চন্দ্র দাস ও এএসআই এরশাদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বারজনি এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। এ সময় সন্দেহভাজন একটি সাদা রঙের টয়োটা সেলুন প্রাইভেটকারকে গতিরোধের সংকেত দেওয়া হলে চালক জুবেল আহমদ পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে পুলিশ সদস্যরা গাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে চালকের আসনে থাকা জুবেলকে আটক করেন। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে প্রাইভেটকারটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা মোট ৪ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সিলেট জেলা পুলিশের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদক চক্রের শেকড় উপড়ে ফেলতে জকিগঞ্জ থানা পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। তিনি বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদকের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তিই আইনের হাত থেকে রেহাই পাবে না।”

ওসি আরও জানান, ইয়াবা ও গাড়ি জব্দের ঘটনায় গ্রেফতারকৃত জুবেল আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১৪, তারিখ: ২১/০৯/২০২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd