• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও পৌর এনসিপির আহ্বায়ক পটুয়াখালীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সং-ঘ-র্ষ: নারীসহ ৪ জন নি-হ-ত, আহত অন্তত ১০, এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা: দ্বিতীয় স্ত্রীর ম-র-দে-হ উদ্ধার: এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে হবিগঞ্জের বানিয়াচংয়ে ৩ দিনে ২ শিশু নিখোঁজ: এলাকায় চরম উৎকণ্ঠা, উদ্ধারে তৎপরতা জোরদারের দাবি ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: সাবেক জামায়াত নেতা আলমগীর ফরাজী কারাগারে, পরিত্যক্ত পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে হ/ত্যা: গাজী নজরুল ইসলামের স্ত্রীর মৃ-ত্যু, ‘তিনি আমাদের কেউ নন, তদন্তের দায়িত্ব সরকারের’—জামায়াত দুর্গাপূজার মণ্ডপে প্রতিমা ভাঙচুর: ধারালো ব-টি-স-হ যুবক গ্রেপ্তার, সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ম-র-দে-হ উদ্ধার

গোপন গুদাম থেকে ২১ মেট্রিক টন সরকারি সার জব্দ: বিসিআইসি ডিলার প্রতিষ্ঠানের ম্যানেজারকে জরিমানা

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

দীঘিনালায় গোপন গুদাম থেকে ২১ মেট্রিক টন সরকারি সার জব্দ: বিসিআইসি ডিলার প্রতিষ্ঠানের ম্যানেজারকে জরিমানা

খাগড়াছড়ি ও কৃষি ডেস্ক: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সরকারি তালিকাভুক্ত গুদামের বাইরে একটি ‘গোপন গুদামে’ অবৈধভাবে মজুত করা ২১ মেট্রিক টন (২১ হাজার কেজি) সরকারি রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় নির্ধারিত গুদামের বাইরে সার মজুত করার দায়ে সংশ্লিষ্ট সার ডিলার প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স এসএস ট্রেডার্স’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ বিপুল পরিমাণ সার জব্দ করা হয়।

গোপন গুদামে সার মজুত ও অভিযান

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত তালিকাভুক্ত অনুমোদিত গুদামের বাইরে একটি তালিকাবিহীন গোপন গুদামে বিপুল পরিমাণ সার মজুত করে রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে প্রশাসন। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে মেসার্স এসএস ট্রেডার্সের সরকারি বরাদ্দের অতিরিক্ত ২১ মেট্রিক টন সার গোপন গুদামে অবৈধ মজুতের প্রমাণ হাতেনাতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ২১ মেট্রিক টন সার সরকারিভাবে জব্দ করা হয়।

অর্থদণ্ড ও কৃষি কর্মকর্তার জিম্মায় সার হস্তান্তর

নির্ধারিত গুদামের বাইরে বেআইনিভাবে সার মজুত রাখার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে নগদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ফারিয়া সুলতানা জানান, সরকারিভাবে জব্দকৃত সম্পূর্ণ সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। পরবর্তীতে সরকারি নিয়ম ও নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে এগুলো সঠিকভাবে বণ্টনের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সারের কোনো প্রকার কৃত্রিম সংকট তৈরি বা কৃষকদের দুর্ভোগ সৃষ্টি করলে জড়িতদের বিরুদ্ধে এমন কঠোর আইনি অভিযান অব্যাহত থাকবে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd