• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দ্বিতীয় স্ত্রীর ম-র-দে-হ উদ্ধার: এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে হবিগঞ্জের বানিয়াচংয়ে ৩ দিনে ২ শিশু নিখোঁজ: এলাকায় চরম উৎকণ্ঠা, উদ্ধারে তৎপরতা জোরদারের দাবি ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: সাবেক জামায়াত নেতা আলমগীর ফরাজী কারাগারে, পরিত্যক্ত পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে হ/ত্যা: গাজী নজরুল ইসলামের স্ত্রীর মৃ-ত্যু, ‘তিনি আমাদের কেউ নন, তদন্তের দায়িত্ব সরকারের’—জামায়াত দুর্গাপূজার মণ্ডপে প্রতিমা ভাঙচুর: ধারালো ব-টি-স-হ যুবক গ্রেপ্তার, সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ম-র-দে-হ উদ্ধার মাঝনদীতে চলন্ত লঞ্চে প্রসববেদনা: ‘৯৯৯’-এ ফোন পেয়ে গর্ভবতী নারীকে উদ্ধার করল কোস্টগার্ড, মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণে জড়িত কিশোর গ্যাং দমনে ১৫ দিনের আল্টিমেটাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত:

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৩ দিনে ২ শিশু নিখোঁজ: এলাকায় চরম উৎকণ্ঠা, উদ্ধারে তৎপরতা জোরদারের দাবি

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১২ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৩ দিনে ২ শিশু নিখোঁজ: এলাকায় চরম উৎকণ্ঠা, উদ্ধারে তৎপরতা জোরদারের দাবি

হবিগঞ্জ ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মাত্র তিন দিনের ব্যবধানে দুই শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। একের পর এক শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মাঝে গভীর নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

নিখোঁজ দুই শিশুর মধ্যে একজন তৃতীয় শ্রেণির ছাত্রী এবং অন্যজন কিশোর। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।

বাজার থেকে নিখোঁজ কিশোর আশরাফুল

পারিবারিক সূত্রে জানা যায়, সর্বশেষ গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার বানিয়াচং বড়বাজার এলাকা থেকে আশরাফুল (১৩-১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়। সে বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মজলিশপুর বন্দেরবাড়ির বাসিন্দা শুফল মিয়ার ছেলে।

স্বজনরা জানান, বড়বাজারে যাওয়ার পর থেকে সে আর বাড়ি ফেরেনি। নিখোঁজের সময় আশরাফুলের পরনে ছিল কালো রঙের গেঞ্জি, কালো থ্রি-কোয়ার্টার প্যান্ট ও কালো জুতা। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ মেলেনি।

মাদ্রাসা শিক্ষার্থী ফাবিয়াও নিখোঁজ

এর আগে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আসরের নামাজের পর থেকে নিখোঁজ রয়েছে ফাবিয়া নামের এক শিশু শিক্ষার্থী। সে স্থানীয় ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের দারুল হিকমা একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোয়াজ আলী মিয়ার মেয়ে। বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি।

অভিভাবকদের উদ্বেগ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

একই ইউনিয়নের মাত্র তিন দিনের ব্যবধানে পরপর দুটি শিশু নিখোঁজের ঘটনায় স্থানীয় অভিভাবকদের মাঝে তীব্র ভীতি ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে শিশু নিখোঁজ ও অপ্রীতিকর ঘটনার প্রেক্ষাপটে সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবারগুলো। দ্রুত সময়ের মধ্যে নিখোঁজ দুই শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধারে বানিয়াচং থানা-পুলিশ ও প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

এদিকে নিখোঁজ আশরাফুল কিংবা ফাবিয়ার কোনো সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা পরিবারের সাথে দ্রুত যোগাযোগ করার জন্য স্বজনদের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd