• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আজকের রাতটায় মায়ের ছোট্ট বাবাটা কই?’: কুমিল্লায় খু/ন হওয়া স্কুলছাত্র অপ্রতিমকে নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর হৃদয়স্পর্শী স্ট্যাটাস মৎস্যজীবী দলের মুখপাত্র মেঘনা আলমের সঙ্গে কালাম ফয়েজীর সৌজন্য সাক্ষাৎ: যুদ্ধ থেকে আজকের বাংলাদেশ: নিরাপত্তা সংকট, সামাজিক অবক্ষয় ও চলমান বাস্তবতা নিয়ে সুমা বড়াল(ডলি বাংলাদেশী) আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে রাজপথে ছাত্রদল-যুবদল, ১১ দলের আগামী কর্মসূচি কী—আনম আয়াস বিশ্বনাথে মহরম চ্যারিটির অর্থায়নে ৫ শতাধিক প্রতিবন্ধী ও দরিদ্রকে আর্থিক সহায়তা প্রদান: রামপাশায় বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ৫ম শ্রেণির ছাত্রীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ আপন চাচার বিরুদ্ধে: থানায় মামলা, অভিযুক্ত পলাতক তৌহিদী জনতার বাধা ও প্রতিবাদ উপেক্ষা করে কুশিয়ারায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ সম্পন্ন ৮ দফা দাবি না মানলে ১ দফায় পরিণত হবে: জামাতের আমির সিলেটে নাটকীয় নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্র রেস্টুরেন্ট থেকে উদ্ধার, পড়ার ভয়ে নিজেরাই আত্মগোপনে এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সিলেটে নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচ সম্পন্ন:

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচ সম্পন্ন: এসএমপি কমিশনারের কঠোর পেশাদারিত্বের তাগিদ

সিলেট ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ১ম ব্যাচের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পেশাদারিত্বের আহ্বান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, যেকোনো নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষিত করতে পুলিশের ভূমিকা অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সম্পূর্ণ প্রভাবমুক্ত, অবাধ ও গ্রহণযোগ্য করতে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের পেশাগত সক্ষমতা ও কৌশলগত প্রস্তুতির কোনো বিকল্প নেই। তিনি দুই দিনের নিবিড় প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও কলাকৌশল বাস্তব কর্মক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ প্রয়োগের নির্দেশ দেন।

একই সাথে নির্বাচনী দায়িত্ব পালনকালে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না জানিয়ে তিনি বলেন, পুলিশ সদস্যদের সর্বোচ্চ সততা, কঠোর শৃঙ্খলা, নিরপেক্ষতা এবং আন্তঃবাহিনী সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।

উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুহাম্মদ রহমত উল্লাহ, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনসহ মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার শীর্ষ কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd