১১ দলীয় ঐক্যের রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ: ৮ দফা দাবিতে রাজপথে বিরোধী জোট, মাঠে ছাত্রদল-যুবদলও
রাজনৈতিক ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ দেশজুড়ে রাজপথে নেমে প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। কোনো অপশক্তি যেন নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য রাতভর সজাগ অবস্থান ও মহড়া দেন তারা।
একই সময়ে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সার ও জ্বালানি সংকট নিরসন এবং জুলাই গণহত্যার বিচারসহ ঘোষিত ৮ দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে যাত্রা করা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের দীর্ঘ লংমার্চ শনিবার রাতে বিভাগীয় শহর রংপুরে পৌঁছেছে।
১১-দলীয় জোটের মূল কর্মসূচি ও পরিকল্পনা
১১-দলীয় ঐক্যের কেন্দ্রীয় লিয়াজোঁ কমিটির পূর্বঘোষিত সূচি অনুযায়ী আজ (রোববার) সকাল ও দুপুরে লংমার্চের মূল সমাপনী পর্ব অনুষ্ঠিত হচ্ছে:
সমাবেশের স্থান: রংপুর জিলা স্কুল মাঠ।
মঞ্চ ও প্রস্তুতি: রংপুর জিলা স্কুল মাঠে বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। রংপুর বিভাগের আট জেলা থেকে নেতাকর্মীরা সমবেত হচ্ছেন।
প্রধান বক্তা: সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
শীর্ষ নেতৃবৃন্দের বক্তব্য: বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমসহ ১১ দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ।
দাবি আদায় ও পরবর্তী পরিকল্পনা: গণভোটের রায় বাস্তবায়ন ও ৮ দফা দাবি আদায় না হলে আন্দোলনকে সরাসরি ‘সরকার পতনের এক দফা’য় রূপ দেওয়ার যে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, এই সমাবেশ থেকেই পরবর্তী দেশব্যাপী কঠোর কর্মসূচির রূপরেখা ঘোষণা করার কথা রয়েছে জোটের।
রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
অন্যদিকে, রাষ্ট্র সংস্কারের ধারাবাহিক প্রক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আনম আয়াশের নেতৃত্বাধীন ‘রাষ্ট্রসংলাপ ফোরাম’ (SDF) রাজনৈতিক দলগুলোর রাজপথের কর্মসূচি পর্যবেক্ষণ করছে। জাতীয় রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা, বিচারহীনতার অবসান এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নে তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় ও সংলাপের উদ্যোগ অব্যাহত রেখেছে।
এস এম সোহাগ ফরাজী।