• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল মাইক্রোবাস: ৯৯৯ নম্বরে উদ্ধারে গিয়ে ভেতর থেকে মিলল ১৪০ বোতল ফেনসিডিল যৌতুকের দাবিতে স্ত্রীকে পি-টি-য়ে হ-ত্যা-র অভিযোগ: প্রধান আসামি স্বামী আলী আকবর এসআরবি-৮ এর জালে সিলেটে হামে আরও ৩ শি-শু-র মৃ/ত্যু, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৯৩: বিভাগে মোট প্রা-ণ-হা-নি বেড়ে ১৬৮ মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন আকাশেই ধ্বং/স করল সৌদি আরব: পবিত্র স্থানে হামলা ‘রে/ড লাইন’ অতিক্রমের শামিল, সতর্কতা জারি ভুয়া এমএফএস অ্যাকাউন্টে কোটি টাকার কারবার: অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের আরও ২ সদস্য সিআইডির জালে ইনকিলাব মঞ্চের ৩য় বর্ষে পদার্পণ: প্রথমবার এলো প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট, অনুদানের সুনির্দিষ্ট নির্দেশনা ৯৯৯ নম্বরে ফোনকলে সোনাডাঙ্গা থেকে চুরি হওয়া বাস লোহাগড়ায় উদ্ধার: জিপিএস ট্র্যাকিংয়ে বাজিমাত পুলিশের সৌদি আরবে রান্না ও ঘুমানো নিয়ে দ্বন্দ্বে রুমমেটের ছু-রি-কা-ঘা-তে সিলেটের যুবক মতিউর খু/ন: ৩ মাসের সন্তান রেখে গেলেন ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে বিদ্যুতের ট্রেন: ব্যয় ৩ হাজার ৮২ কোটি টাকা, এমপি আলতাফ হোসেন চৌধুরীর সাথে অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জুর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়: বিশেষ উপহার প্রদান

ইনকিলাব মঞ্চের ৩য় বর্ষে পদার্পণ: প্রথমবার এলো প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট, অনুদানের সুনির্দিষ্ট নির্দেশনা

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ইনকিলাব মঞ্চের ৩য় বর্ষে পদার্পণ: প্রথমবার এলো প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট, অনুদানের সুনির্দিষ্ট নির্দেশনা

জাতীয় ডেস্ক / ঢাকা: গণমানুষের আস্থা ও আন্তরিক সহযোগিতাকে সঙ্গী করে প্রতিষ্ঠার তিন বছরে পদার্পণ করেছে রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’। প্রতিষ্ঠার পর থেকে সম্পূর্ণ দেশপ্রেমিক ও বাংলাদেশপন্থী জনগণের স্বতঃস্ফূর্ত আর্থিক সহায়তায় সংগঠনটি পরিচালিত হয়ে আসছে বলে জানিয়েছে এর নেতৃত্ব।

বুধবার এক আনুষ্ঠানিক বার্তায় সংগঠনের ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে প্রথমবারের মতো সার্বিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নিজস্ব প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট চালুর ঘোষণা দেওয়া হয়।

স্বচ্ছতা ও আনুষ্ঠানিক ফান্ডিংয়ের সিদ্ধান্ত

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, এর আগে বিভিন্ন জাতীয় ও জনগুরুত্বপূর্ণ প্রয়োজনে ইস্যুভিত্তিক ক্রাউড ফান্ডিং করা হলেও মঞ্চের নিজস্ব প্রাতিষ্ঠানিক ফান্ডের জন্য কখনোই সরাসরি অর্থ সংগ্রহ করা হয়নি। এমনকি ওসমান হাদীর শাহাদাতের পর সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ীরা বড় অঙ্কের সহায়তা দিতে চাইলেও আর্থিক স্বচ্ছতা ও শৃঙ্খলার স্বার্থে তখন তা গ্রহণ করা হয়নি।

তবে শুভাকাঙ্ক্ষীদের ধারাবাহিক অনুরোধ, ভালোবাসা এবং প্ল্যাটফর্মের স্থায়ী সাংগঠনিক গতিশীলতা বজায় রাখতে অবশেষে প্রথমবারের মতো সামগ্রিকভাবে প্রাতিষ্ঠানিক অনুদান গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর অংশ হিসেবে মঞ্চের নামে একটি নিজস্ব অফিশিয়াল ব্যাংক হিসাব সচল করা হয়েছে।

অনুদান পাঠানোর ব্যাংক হিসাবের বিবরণ

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা সংগঠনটিকে আর্থিকভাবে শক্তিশালী করতে চান, তারা নিচের নির্দিষ্ট অফিশিয়াল অ্যাকাউন্টে অর্থ পাঠাতে পারবেন—

ব্যাংকের নাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (Islami Bank Bangladesh PLC)

হিসাবের শিরোনাম (Account Title): INQILAB MONCHO

হিসাব নম্বর (Account Number): 20504300100059715

শাখা: বাংলা মোটর শাখা (Bangla Motor Branch)

রাউটিং নম্বর (Routing No): 125270852

প্রতারণা এড়াতে বিশেষ সতর্কতা

সংগঠনটি বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, উল্লেখিত প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্টটি ছাড়া ইনকিলাব মঞ্চ ব্যক্তিগত বিকাশ, নগদ, রকেট কিংবা অন্য কোনো মাধ্যম বা নামে ডোনেশন গ্রহণ করবে না। আর্থিক স্বচ্ছতা অক্ষুণ্ণ রাখতে এবং যেকোনো ধরনের বিভ্রান্তি বা প্রতারণা এড়াতে এই নির্দিষ্ট অ্যাকাউন্ট ব্যতীত অন্য কোনো মাধ্যমে লেনদেন না করার জন্য দেশ ও প্রবাসের সকল শুভানুধ্যায়ীর প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd