• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আঞ্চলিক স্বাস্থ্য সহযোগিতায় পিপিপি-ভিত্তিক যৌথ বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর জগন্নাথপুরে ইউটিউবার সোনা মিয়ার চুল কেটে ন্যাড়া করার ভিডিও ভাইরাল বিশ্বমানের দক্ষ ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অপরিসীম: বঙ্গভবনে রুয়েট প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রপতি বিয়ের অনুষ্ঠানের নামে ডেকে নৃত্যশিল্পীকে ‘সং-ঘ-ব-দ্ধ ধ-র্ষ-ণ’: বিয়ানীবাজার থেকে এসআরবি-৯ এর জালে পলাতক মুজাহিদ নিখোঁজের ২ দিন পর বাঁশঝাড় থেকে সিএনজি চালকের ম-রা-দে-হ উদ্ধার কলেজের ছাত্রী নিখোঁজ: ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, পানিবাহী পিকআপ ও সিএনজির মুখোমুখি সং-ঘ-র্ষ: চালক ও যাত্রী গুরুতর আহত, হাসপাতালে ভর্তি সাভার ও ধামরাইয়ে জেলা ডিবি উত্তরের সাঁড়াশি অভিযান: ১৫০ পিস ইয়াবা ও আড়াই কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবনে সহযোগিতা কামনা, ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’তে জনশক্তি প্রেরণের আগ্রহ চুরির অভিযোগে যুবককে খুঁটিতে বেঁধে পি-ঠে ইটচাপা দিয়ে হ-ত্যা: বর্বরতায় তোলপাড়, বাড়ছে ‘ম-ব’ আতঙ্ক

মা ইলিশ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ: পরিবহন ও কেনাবেচায় কড়া নিষেধাজ্ঞা

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মা ইলিশ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ: পরিবহন ও কেনাবেচায় কড়া নিষেধাজ্ঞা, জেলেদের ভিজিএফ সহায়তা

জাতীয় ডেস্ক / ঢাকা: মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত ও টেকসই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে সব ধরনের ইলিশ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

২২ দিনের কঠোর নিষেধাজ্ঞা ও ভিজিএফ সহায়তা

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আশ্বিনের পূর্ণিমা ও অমাবস্যাকে ঘিরে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান জোরদার করা হবে। নিষিদ্ধ এই ২২ দিন দেশজুড়ে নদী ও সাগরে সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলার চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। একই সাথে ইলিশ ধরা বন্ধ থাকার সময়ে নিবন্ধিত ও কর্মহীন জেলেদের খাদ্য নিরাপত্তার অংশ হিসেবে সরকারের পক্ষ থেকে বিশেষ ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল সহায়তা প্রদান করা হবে।

মা ইলিশ রক্ষায় ছাড় নয়: মৎস্য ও কৃষিমন্ত্রী

সভাপতির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কঠোর বার্তা দিয়ে বলেন, “ইলিশের টেকসই প্রজনন ও উৎপাদন নিশ্চিত করতে মা ইলিশ রক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। বরিশাল, চাঁদপুর, ভোলাসহ প্রধান প্রজনন ক্ষেত্রগুলোতে নজরদারি ও সার্বক্ষণিক অভিযান জোরদার থাকবে।”

তিনি আরও বলেন, জেলা প্রশাসন, নৌপুলিশ, বাংলাদেশ কোস্টগার্ড এবং মৎস্য বিভাগকে যৌথ সমন্বয়ে মাঠে কাজ করতে হবে। প্রয়োজনে স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত নৌযান ও লজিস্টিক সহায়তা পাঠানো হবে। অবৈধ শিকার ঠেকাতে শুধু নদীতেই নয়; বরফকল, আড়ত এবং খুচরা বাজারেও কড়া নজরদারি রাখার নির্দেশ দেন মন্ত্রী।

উৎপাদন হ্রাসের কারণ অনুসন্ধানে জোর: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেন, “ইলিশ আমাদের জাতীয় সম্পদ ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য। অভ্যন্তরীণ উৎপাদন কমে যাওয়ার কারণে সাম্প্রতিক সময়ে মাছ আমদানি করার প্রেক্ষাপট তৈরি হওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়। গবেষণার মাধ্যমে এর পেছনের কারণ ও কার্যক্রমে কী ঘাটতি রয়েছে তা চিহ্নিত করতে হবে।”

নিষিদ্ধ জাল বন্ধের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিষিদ্ধ কারেন্ট ও চায়না জালের কারখানা ও বিক্রি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি সহায়তা যাতে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি প্রকৃত জেলেদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের তদারকি বাড়ানো হবে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd