• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জগন্নাথপুরে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর গৃহবধূর মৃ/ত্যু: ঘরে মিলল ঝু/ল/ন্ত দে/হ, ম/র্গে পাঠাল পুলিশ কমলগঞ্জে ধলাই নদীতে টমটম ডুবি: নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভানুগাছ রেল ব্রিজের কাছ থেকে চালক প্রীতমের লা/শ উদ্ধার অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ক্যানসার গবেষক ড. এসএম সরওয়ার: মানবিক উদ্যোগে ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: রোগী বাঁচাতে গিয়ে ৭ আনসার সদস্য গুরুতর আহত, আইসিইউ ও সিসিইউতে ২ জন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, টানানোর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবি প্রশাসনের, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ ও কনসার্ট সম্পন্ন: ব্যান্ড ‘হাইওয়ে’র গানে মাতল তরুণরা ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: শিক্ষক হাফেজ রবিউল হাসান গ্রেপ্তার, প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চায় ইসি: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

যৌ/ন-ক+র্ম-কে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি পুনম পান্ডের, এটা ‘সমাজসেবা’

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

যৌনকর্মকে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি পুনম পান্ডের, খোলামেলা ভিডিওকে বললেন ‘সমাজসেবা’

বিনোদন ডেস্ক, দৈনিক জীবনযাত্রা

ঢাকা:

বিতর্ক ও পুনম পান্ডে যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। নিজের উসকানিমূলক কর্মকাণ্ড ও খোলামেলা মন্তব্যের কারণে বারবার খবরের শিরোনামে আসা এই ভারতীয় মডেল ও অভিনেত্রী এবার যৌনপেশাকে সরকারি স্বীকৃতি ও নিয়মতান্ত্রিক আইনি কাঠামোর আওতায় আনার পক্ষে মত দিয়ে নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন।

সম্প্রতি একটি আলোচিত পডকাস্টে অংশ নিয়ে সমাজে নারীদের ওপর ঘটে যাওয়া নানা অপরাধ ও সহিংসতা কমানোর পথ নিয়ে নিজের মতামত প্রকাশ করেন পুনম। সেখানে তিনি দাবি করেন, আধুনিক সমাজে পুরুষদের মানসিক চাপ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে। তাঁর মতে, যৌনকর্মকে যদি সরকারিভাবে বৈধতা দিয়ে একটি নিয়ন্ত্রিত ও আইনগত কাঠামোর মধ্যে আনা যায়, তবে সমাজে নারীঘটিত অপরাধ ও যৌন সহিংসতার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

আলোচনা চলাকালে নিজের তৈরি করা বহুল বিতর্কিত ও খোলামেলা ভিডিও প্রসঙ্গেও সোজাসাপ্টা কথা বলেন পুনম। এসব ভিডিও নির্মাণকে তিনি কোনো অন্যায় বা ‘পাপ’ বলে মনে করতে নারাজ। বরং তাঁর দাবি, তিনি এসব কনটেন্টের মাধ্যমে এক প্রকার ‘সমাজসেবা’ করে যাচ্ছেন।

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে পুনম বলেন, “সারাদিনের কঠোর পরিশ্রম, ব্যস্ততা ও ক্লান্তির পর ঘরে ফিরে কেউ যদি আমার ভিডিও দেখে কিছুটা বিনোদন বা মানসিক স্বস্তি পান, তবে আমি সেটিকে মানুষের পরোক্ষ উপকার হিসেবেই দেখি।”

প্রকাশ্যে সমালোচনা করা ব্যক্তিদের কড়া জবাব দিয়ে তিনি আরও দাবি করেন, যারা সমাজ ও ক্যামেরার সামনে তাঁর কাজের তীব্র নিন্দা জানান, তাঁদের অনেকেই রাতের আঁধারে কিংবা গোপনে এসব ভিডিও গভীর আগ্রহ নিয়ে দেখেন। মানুষের এই দ্বিমুখী আচরণ নিয়ে তিনি একেবারেই চিন্তিত নন বলেও সাফ জানিয়ে দেন।

পুনমের এই বক্তব্য সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেটিজেনদের বড় একটি অংশ তাঁর এই যুক্তিকে চরম বিভ্রান্তিকর ও সস্তা প্রচার পাওয়ার অপকৌশল হিসেবে আখ্যা দিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার চাতুর্যপূর্ণ বিতর্কের জন্ম দিয়ে গণমাধ্যমের নজরে এসেছিলেন এই মডেল। বিশেষ করে ২০২৪ সালে জরায়ুমুখ ক্যানসার নিয়ে জনসচেতনতা তৈরির মনগড়া অজুহাত দেখিয়ে নিজের মৃত্যুর ভুয়া সংবাদ ছড়িয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন পুনম পান্ডে। নতুন এই মন্তব্যের মধ্য দিয়ে আবারও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে এলেন তিনি।

 

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd