• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সমাবেশে এমপি মুজিবুর রহমান চৌধুরী: “কাউকে ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি” পুকুরের জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে টেঁটাবিদ্ধ যুবক নি-হ-ত: ঢাকায় প্রেরিত ৪, পুকুর থেকে দ্বিতীয় “বিশ্বযুদ্ধের তাজা গ্রে-নে-ড উদ্ধার: দাঁড়িয়ালে স্বামীর নির্মম নির্যাতনে গৃহবধূ মুক্তার মৃ-ত্যু: এলাকায় তোলপাড়, বিচারের দাবিতে ফুঁসে উঠছে সাধারণ মানুষ গহিন বন থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার: যৌথ অভিযানে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস রঙ্গারচরে দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিশুটি সদর হাসপাতালে ভর্তি, প্রধান অভিযুক্ত আটক ‘সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে’: সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের যোগদান নারী পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আহত, অক্ষত প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী ওসমানী হাসপাতালের সময়ানুবর্তিতা ৭ দিনের মধ্যে নিশ্চিত হবে, সব সমস্যার সমাধান ৬ মাসে: স্বাস্থ্যমন্ত্রী

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নিয়োগ-বদলি ও কেনাকাটায় সিন্ডিকেট দুর্নীতি: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আদালত ও অপরাধ ডেস্ক / ঢাকা: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি এবং কেনাকাটায় সিন্ডিকেট তৈরি করে বিপুল অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ খতিয়ে দেখতে ইতোমধ্যে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

দুদকের অনুসন্ধান টিম

কমিশন সূত্রে জানা গেছে, গঠিত বিশেষ অনুসন্ধান টিমের নেতৃত্ব দিচ্ছেন দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম। টিমটি সংশ্লিষ্ট নথি পর্যালোচনা ও প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ শুরু করেছে।

আসিফ মাহমুদের বিরুদ্ধে যেসব অভিযোগ

দুদক সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগ কমিশনে জমা পড়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—

বিভিন্ন প্রাতিষ্ঠানিক সুবিধা ও বেআইনি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে বিপুল অঙ্কের ঘুষ গ্রহণ।

মানিলন্ডারিং, বিদেশে অবৈধভাবে অর্থপাচার এবং নিষিদ্ধ বিটকয়েন লেনদেন।

পদ ও প্রভাব খাটিয়ে ব্যাপক চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার।

ক্রীড়া উপদেষ্টা পদে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠনে সরাসরি অযাচিত হস্তক্ষেপ।

দুদক সূত্র আরও জানায়, আসিফ মাহমুদ তাঁর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মধ্যস্থতায় বিভিন্ন অবৈধ আর্থিক লেনদেন ও অনৈতিক সুবিধা গ্রহণ করেছেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

 

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd