• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অভিনয়ে ফেরার চেয়ে ব্যক্তিগত শান্তি ও ইবাদতেই মনোযোগ: বাকি জীবন সৃষ্টিকর্তার স্মরণে কাটাতে চান চিত্রনায়িকা পপি সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ : পীরের ওপর হামলার গুঞ্জন, সম্পৃক্ততা উড়িয়ে দিয়ে কঠোর বার্তা দলের রণাঙ্গনের ‘পাপা টাইগার’ থেকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক: বঙ্গবীর ওসমানীর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর যাত্রা শুরু: উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী মব সহিংসতা রোধে সরকার কঠোর অবস্থানে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় ৩ আসামি গ্রেপ্তার করেছে পুলিশ সিলেটে ট্রিপল মা-র্ডা-রে-র নেপথ্যের কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি: প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত: আজ সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ: দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত: আহত আরও ৪ জন

১০ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না: অ-স্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি কামালকে গ্রেপ্তার করল র‍্যাব

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

১০ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না: অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি কামালকে গ্রেপ্তার করল র‍্যাব

স্টাফ রিপোর্টার / ক্রাইম ডেস্ক: অস্ত্র আইনের মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড মাথায় নিয়ে দীর্ঘ ১০ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছে শীর্ষ পলাতক আসামি মো. কামাল হোসেন ব্যাপারী (৩৪)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) বিকেলে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চড়াইল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৮ ও র‍্যাব-১০।

যৌথ অভিযান ও গ্রেপ্তার

র‍্যাব জানায়, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাবের নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। র‍্যাব-৮ (সদর কোম্পানি, বরিশাল) এবং র‍্যাব-১০ (সদর কোম্পানি, কেরানীগঞ্জ)-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের চড়াইল এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। এ সময় দীর্ঘ এক দশক ধরে পলাতক থাকা কামাল হোসেন ব্যাপারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আসামির পরিচয় ও মামলার বিবরণ

গ্রেপ্তারকৃত মো. কামাল হোসেন ব্যাপারী বরিশাল জেলার মুলাদী উপজেলার চর বাটামারা গ্রামের মৃত আ. ওয়াহেদ ব্যাপারী ও মোসা. মাজেদা বেগমের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে হাজারীবাগ থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(চ) ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১৮(০৯)১৬, মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৭৪/১৭)। বিজ্ঞ আদালতে সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত কামালকে দোষী সাব্যস্ত করে ৭ (সাত) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই কামাল পরিচয় গোপন করে বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করলে সংশ্লিষ্ট কর্মকর্তা র‍্যাব-৮ অধিনায়ক বরাবর গ্রেপ্তারের জন্য অধিযাচনপত্র পাঠান।

আইনি পদক্ষেপ

র‍্যাবের তথ্যপ্রযুক্তি ও মাঠপর্যায়ের গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd