• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কু-পি-য়ে হ/ত্যা: পায়ের র/গ কে/টে নির্মমতা, তদন্তে পুলিশ ২১০০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি আটক ওসমানী হাসপাতালে চিকিৎসকদের দেরিতে আসা ও আগেভাগে চলে যাওয়ার প্রবণতা: বায়োমেট্রিকে গরমিল, পরিচালকের কড়া নোটিশ মৌলভীবাজারে ডিবির অভিযান: ৪৫ বোতল ভারতীয় মদসহ দুই কারবারি গ্রেপ্তার আপত্তিকর ভিডিও ভাইরালের পড়ে বিএনপি নেতা বহিষ্কার: কারাগারে আ.লীগ নেতার মৃ-ত্যু: জামিন পাওয়ার পরও আটকে রাখার অভিযোগ আইনজীবীর অবৈধ অটোরিকশার ধাক্কায় রক্তাক্ত শিশু: নিরাপত্তা নিয়ে ক্ষোভ ও প্রশ্ন পুলিশ কর্মকর্তার আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি: ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’ কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগে সালিস: ‘ইজ্জতের মূল্য’ ধরা হলো ৯০ হাজার টাকা,

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় ৩ আসামি গ্রেপ্তার করেছে পুলিশ

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় ৩ আসামি গ্রেপ্তার করেছে পুলিশ

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার বড় বাজার এলাকায় নারী উদ্যোক্তা ও ‘আস্থা পোশাক শিল্প’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জাকিয়া সুলতানার ওপর হামলা, মারধর ও শ্লীলতাহানির ঘটনায় এজাহারনামীয় তিন প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার পটভূমি

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম জাকিয়া সুলতানার প্রতিষ্ঠানের এক পূর্ববর্তী কর্মচারীর সাথে প্রাতিষ্ঠানিক হিসাব-নিকাশ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে দুপুরে বড় বাজার এলাকায় মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন জাকিয়া সুলতানা ও তাঁর কর্মীরা। এ সময় একদল দুর্বৃত্ত বেআইনিভাবে দলবদ্ধ হয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ভিকটিমকে কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং শ্লীলতাহানি ঘটায়।

এ ঘটনায় ভিকটিম জাকিয়া সুলতানা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং-০১, তারিখ: ০১/০9/২০২৬ খ্রিঃ, ধারা- ১৪৩/৩২৩/৩৫৪/৫০৬ পেনাল কোড)।

গ্রেপ্তারকৃত আসামিরা

মামলা রুজু হওয়ার পর রাজবাড়ী সদর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে আজ ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন:

মো. হেলালউদ্দিন (৩৮): পিতা- আ. জলিল প্রামাণিক, সাং- ধুনচী (লক্ষ্মীপুর), রাজবাড়ী সদর।

মো. আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯): পিতা- মৃত জমজম খান, সাং- ধুনচী পৌরসভা (০১ নং ওয়ার্ড), রাজবাড়ী সদর।

মো. রুবেল হোসেন (১৯): পিতা- মো. দেলোয়ার হোসেন, সাং- ২৮ কলোনী (০৯ নং ওয়ার্ড), রাজবাড়ী সদর।

পুলিশের বক্তব্য ও আইনগত পদক্ষেপ

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া মামলার অন্য পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

 

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd