আজ সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ: দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন
সিলেট প্রতিনিধি/ শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার একদিনের সরকারি সফরে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীর এই সরকারি সফরসূচি নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকালে ঢাকা থেকে বিমানযোগে তিনি সিলেটে পৌঁছাবেন এবং দিনব্যাপী বিজিবির আধুনিক ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, বিভাগীয় আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
সফরসূচি ও দিনব্যাপী যত কর্মসূচি
মন্ত্রণালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি নিচে তুলে ধরা হলো:
সকাল ১০:৩০ মিনিট: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা।
বেলা ১১:২০ মিনিট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ এবং সরাসরি সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে গমন।
দুপুর ১২:১০ মিনিট: বিজিবি সদর দপ্তরে ‘Shimanto School of Surveillance and Drone Warfare’ (SSSDW)-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও পরিদর্শন।
বেলা ১২:৫০ মিনিট: সীমান্ত নিরাপত্তায় আধুনিক ড্রোন প্রদর্শনী পর্যবেক্ষণ।
দুপুর ১:২০ মিনিট: বিজিবি সেক্টর সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের সাথে প্রেস ব্রিফিং।
বিকাল ৩:৩০ মিনিট: সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত বিশেষ পর্যালোচনা সভায় যোগদান।
বিকাল ৪:০০ মিনিট: সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান।
সন্ধ্যা ৬:২০ মিনিট: ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ।
মন্ত্রীর সফরসঙ্গী
এ সরকারি সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. শিমুল আকতার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার ফয়সল হাসান।
এস এম সোহাগ ফরাজী। দৈনিক জীবন যাএা