• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা: চালকসহ নি-হ-ত ২, আহত ১ ২০ লাখ টাকার ভারতীয় চকলেট ও কাভার্ডভ্যানসহ চোরাকারবারি আটক সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ ও সিএনজিসহ যুবক গ্রেফতার ৯০০ কলকারখানা বন্ধের দাবি নির্লজ্জ মিথ্যাচার: পরিসংখ্যান তুলে ধরে বিরোধী দলকে ছাত্রদল সভাপতির পাল্টা জবাব বঁটি দিয়ে কু+পি-য়ে মায়ের মাথা বি-চ্ছি-ন্ন করলো শিক্ষক ছেলে: এলাকায় চরম চাঞ্চল্য, খু-নি পলাতক বিশ্বনাথে প্রবীণ বিএনপি নেতা হাজী এখলাছুর রহমানের ইন্তেকাল: জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দা-ফ-ন সম্পন্ন সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির নিথর দেহ উদ্ধার: পরিচয় মিলেছে কিশোরগঞ্জের দুলাল মিয়ার হাসনাত-সারজিস ও রুমিন ফারহানাকে নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন: রাশেদ খানের ফেসবুক স্ট্যাটাস ঘিরে তোলপাড় রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রাইভেটকারের ধাক্কা: নি-হ-ত ২, ঢাকায় চিকিৎসাধীন আরও ২ জনের অবস্থা আশঙ্কাজনক

নায়ক ইলিয়াস কাঞ্চনের মৃ-ত্যু-র খবর সম্পূর্ণ গুজব

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নায়ক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর সম্পূর্ণ গুজব: লন্ডনে চিকিৎসাধীন, সুস্থ আছেন তিনি

বিনোদন ও জাতীয় ডেস্ক: চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে তাঁর পরিবার। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তাঁর পরিবার এবং ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠন।

লন্ডনে চলছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা

পারিবারিক সূত্রে জানা গেছে, লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় তাঁর সিটি স্ক্যান ও এমআরআই সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ পরীক্ষার প্রতিবেদনের ওপর ভিত্তি করেই চিকিৎসকেরা তাঁর পরবর্তী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করবেন।

ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে ইলিয়াস কাঞ্চন গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের বড় অংশ অপসারণের পর কেমোথেরাপি ও ওরালথেরাপির নির্ধারিত ধাপগুলো ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্প্রতি ১০ দিনের জন্য সংক্ষিপ্ত সফরে দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটানো, কিশোরগঞ্জের করিমগঞ্জে পূর্বপুরুষদের কবর জিয়ারত এবং নিসচার একটি কর্মসূচিতে অংশ নেওয়ার পর গত সপ্তাহে তিনি পুনরায় উন্নত চিকিৎসার জন্য লন্ডনে ফিরে যান।

গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি

এদিকে ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ভিত্তিহীন মৃত্যুসংবাদ ছড়ানোর প্রতিবাদে এক যৌথ বিবৃতি দিয়েছে নিসচার কেন্দ্রীয় নেতাসহ সারা দেশের ১২০টি শাখার নেতৃবৃন্দ। তাঁরা এ গুজবের উৎস শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

নিসচার মহাসচিব লিটন এরশাদ বলেন, “‘সবার আগে সংবাদ’ দেওয়ার অসুস্থ প্রতিযোগিতা কখনোই দায়িত্বশীল সাংবাদিকতা হতে পারে না। দ্রুততার চেয়ে তথ্যের সত্যতা যাচাই করা অনেক বেশি জরুরি।”

সংগঠনের পক্ষ থেকে দেশবাসী ও শুভানুধ্যায়ীদের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দেওয়ার এবং একজন জীবিত মানুষের অসুস্থতা নিয়ে স্পর্শকাতর গুজব না ছড়ানোর বিনীত অনুরোধ জানানো হয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd