পটুয়াখালীতে ডিবির অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার / পটুয়াখালী: পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পটুয়াখালী সদর থানাধীন আউলিযাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিবরণ ও গ্রেফতারকৃতদের পরিচয়
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ আগস্ট ২০২৬ রাত পৌনে ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল আউলিয়াাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রশিদ হাওলাদারের বাড়ির সামনের সড়কে অভিযান চালায়। তল্লাশিকালে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
মো. আবুল হোসেন (২৮): পিতা- হাসেম হাওলাদার, মাতা- মৃত হিরন নেছা, সাং- শারিকখালী (৮ নম্বর ওয়ার্ড, কালিকাপুর ইউনিয়ন), থানা ও জেলা- পটুয়াখালী।
গাজী মো. আল আমিন (২৯): পিতা- আ. রব গাজী, মাতা- ফিরোজা বেগম, সাং- আউলিয়াাপুর (৪ নম্বর ওয়ার্ড, আউলিয়াাপুর ইউনিয়ন), থানা ও জেলা- পটুয়াখালী।
আইনি ব্যবস্থা গ্রহণ
গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এস এম সোহাগ ফরাজী।
দৈনিক জীবনযাত্রা