• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কোম্পানীগঞ্জের সাদাপাথরে বন্ধুদের সাথে গোসলে নেমে পর্যটক কলেজছাত্রের মৃ-ত্যু শাহজালাল বিমানবন্দরে এপিবিএনের পৃথক অভিযানে ২৮১ গ্রাম স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের ৫ ‘রিসিভার’ আটক: মামলা দায়ের কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মীরসরাইয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা থেকে সাদ্দাম মালের নায়িকা রিধিকা রিধির ঝুলন্ত ম-র-দে-হ উদ্ধার: ১২ মামলার আসামি কু-খ্যা-ত মাদক কারবারি নুরুল সহযোগীসহ গ্রেফতার: ইয়াবা, নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা ও মোটরসাইকেল বিশ্বনাথে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছালেক মিয়া গ্রেফতার বিশ্বনাথে ৫০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি আটক তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নি-হ-ত ১, আহত অন্তত ৫ গোয়াইনঘাটে ধর্ষণের বিচার চেয়ে থানায় অভিযোগ করায় চাচাকে কুপিয়ে হত্যা করল ভাতিজা: এলাকায় চরম উত্তেজনা

শাহজালাল বিমানবন্দরে এপিবিএনের পৃথক অভিযানে ২৮১ গ্রাম স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের ৫ ‘রিসিভার’ আটক: মামলা দায়ের

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে এপিবিএনের পৃথক অভিযানে ২৮১ গ্রাম স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের ৫ ‘রিসিভার’ আটক: মামলা দায়ের

স্টাফ রিপোর্টার / বিমানবন্দর প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে ২৮১.৩ গ্রাম চোরাই স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

গোলচত্বর এলাকা থেকে ৪ জন আটক ও ২০০.৪ গ্রাম স্বর্ণ উদ্ধার

এপিবিএন সূত্রে জানা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বরের উত্তর পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সংঘবদ্ধ চক্র পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের এপিবিএন কার্যালয়ে নিয়ে তল্লাশি চালিয়ে ২০০.৪ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

আটককৃত চারজন হলেন:

১. মোঃ শফি উল্লাহ (৩২)

২. মোঃ সাইফুল ইসলাম (৩২)

৩. মোঃ রাসেল রানা (২৬)

৪. মোঃ হাফিজুল ইসলাম (৪৭)

১নং ক্যানোপি এলাকা থেকে ৮০.৯ গ্রাম স্বর্ণসহ আরও ১ জন আটক

অপর এক অভিযানে বিমানবন্দরের আগমনী ১নং ক্যানোপির খোলা পার্কিংয়ের দক্ষিণ পাশে তিন রাস্তার মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় মোঃ এমরান ভূঁইয়া (২৪) নামের এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাঁকে জিজ্ঞাসাবাদ ও শরীর তল্লাশি করে ৮০.৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

চোরাচালানের রিসিভার সিন্ডিকেট

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সক্রিয় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের ‘রিসিভার’ হিসেবে কাজ করে আসছিল। বিভিন্ন দেশ থেকে আগত আন্তর্জাতিক যাত্রীদের মাধ্যমে অবৈধভাবে ট্যাক্স ফাঁকি দিয়ে দেশে আনা এসব স্বর্ণ তারা গ্রহণ করে বাইরে পাচার করত।

আটককৃত আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd