• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিলেটে চাঞ্চল্য ও আতঙ্কের আতঙ্ক: আম্বরখানায় ডাস্টবিন থেকে মানুষের কা/টা পা- উদ্ধার সাড়ে পাঁচ মাস পরে মাথায় পরোয়ানা নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ঢাকা মিরপুরে পুলিশের বড় ধরনের সাফল্য: ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে কেন্দ্রীয় নেতাসহ ৪৫ জন গ্রেফতার ভাটারা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেফতার: গোপনে ঝটিকা মিছিল ও নাশকতার ছক সিলেটে চাঞ্চল্যকর ৩ খু-নে-র মূল অভিযুক্ত বাবুল কারাগারে: উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছোরা, কাল মামলা দায়ের শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা ৩য় বারের মতো প্রকাশ্যে গণনা হবে ১৫ আগস্ট ওসমানী মেডিকেলের ৫ম তলা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তৃণমূল পর্যায়ে গণিতচর্চা প্রসারে বিশেষ সম্মতি সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সৌজন্য সাক্ষাৎ ভারত থেকে আজ আসছে ২০টি ব্রডগেজ রেল কোচ

এসএসসি ২০২৬-এর পরীক্ষার্থীদের জন্য জরুরি সতর্কতা: মার্কশিট ও মূল সনদে অতিরিক্ত ফি দাবি করলে অভিযোগের আহ্বান

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

এসএসসি ২০২৬-এর পরীক্ষার্থীদের জন্য জরুরি সতর্কতা: মার্কশিট ও মূল সনদে অতিরিক্ত ফি দাবি করলে অভিযোগের আহ্বান

শিক্ষা ডেস্ক: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে মার্কশিট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মূল সনদ ও প্রশংসাপত্র উত্তোলনে অতিরিক্ত ফি না দেওয়ার জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এসব নথিপত্র বাবদ কোনো বিদ্যালয় কর্তৃপক্ষ বা ব্যক্তি অতিরিক্ত অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে।

ফরম পূরণের ফির সাথেই যুক্ত ছিল খরচ

প্রকাশিত নির্দেশনায় জানানো হয়, ব্যবহারিক পরীক্ষা ও প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড)-এর মতো মার্কশিট ও একাডেমিক ট্রান্সক্রিপ্টের নির্ধারিত ফি আগে থেকেই এসএসসি ফরম পূরণের ফি-এর সাথে অন্তর্ভুক্ত ছিল। ফলে মূল সনদপত্র বা ট্রান্সক্রিপ্ট বিতরণের সময় পুনরায় কোনো টাকা দাবি করা সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ।

দীর্ঘদিনের অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

বিগত প্রায় ১২ বছর ধরে ব্যবহারিক পরীক্ষা ও অ্যাডমিট কার্ডের দোহাই দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত অর্থ হিসেবে কোটি কোটি টাকা অবৈধভাবে আদায়ের গুরুতর অভিযোগ রয়েছে, যা যথাযথ অনুসন্ধানের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অননুমোদিত বা অবৈধ ফি প্রদান করে এই ধরনের অনিয়ম ও চাঁদাবাজিতে সহযোগিতা না করার জন্য সকল শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

দৈনিক জীবনযাত্রা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd