• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সৌদি আরবে কারখানায় আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর গভীর শোক ১০০ টাকার ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার মাতারবাড়ীতে শতভাগ দেশীয় প্রকৌশলীদের পরিচালনায় সন্তুষ্ট প্রধানমন্ত্রী তারেক রহমান: ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন বরিশালের কালাবাদর নদীতে লঞ্চ-জাহাজ সংঘর্ষ: সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল: মোবাইল ও ওয়েবসাইটে দেখার পদ্ধতি খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৯৯ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত, দিলো ইউএনও পাপিয়া সুলতানা, ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ ও আহতদের ৩ লাখ টাকা সরকারি অনুদানের ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ‘আওয়ামী রাজনীতির দাফন দিল্লিতে হয়েছে’: ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বরিশালের কালাবাদর নদীতে লঞ্চ-জাহাজ সংঘর্ষ:

Reporter Name / ২৬ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বরিশালের কালাবাদর নদীতে লঞ্চ-জাহাজ সংঘর্ষ: অল্পের জন্য রক্ষা পেলেন দেড় শতাধিক যাত্রী

স্টাফ রিপোর্টার| বরিশাল

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবাদর নদীতে যাত্রীবাহী লঞ্চ ও পণ্যবাহী কোস্টার জাহাজের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চটির সামনের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য বড় ধরনের কোনো প্রাণহানি বা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন লঞ্চে থাকা প্রায় ১৫০ জন যাত্রী।

শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে কালাবাদর নদীর ‘খাম্বা’ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও লঞ্চের যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, ভোলা থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ ‘সোহাগী-১’ সকালে নিয়মিত রুট ধরে মেহেন্দীগঞ্জের শ্রীপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কালাবাদর নদীর খাম্বা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী কোস্টার জাহাজের সাথে লঞ্চটির মুখোমুখি সংঘাত ঘটে।

বিকট শব্দে ঘটে যাওয়া এই সংঘর্ষে ‘সোহাগী-১’ লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়। আকস্মিক এ ঘটনায় পুরো লঞ্চের যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চারদিকে হইচই-চিৎকার শুরু হয়ে যায়। এ সময় চরম আতঙ্কের মুখে এক যাত্রী নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নদীতে ঝাঁপ দেন। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিয়ে লঞ্চটির চালক সাহসিকতার সাথে ঘুরিয়ে নদী থেকে ওই যাত্রীকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

লঞ্চে থাকা প্রত্যক্ষদর্শী যাত্রী মো. আমিনুল ইসলাম মল্লিক জানান, সংঘর্ষের মুহূর্তেই কোস্টার জাহাজটির চালক সাহসিকতা ও বুদ্ধিমত্তার সাথে দ্রুত গতি ও কৌশল বদলে জাহাজটি সরিয়ে নেন। তাঁর এই দ্রুত সিদ্ধান্তের ফলেই মুখোমুখি বড় ধাক্কা এড়িয়ে এক মর্মান্তিক নৌ-দুর্ঘটনা থেকে যাত্রীদের প্রাণ রক্ষা পায়। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা শান্ত হলে আতঙ্কিত যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd