• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গাজী নজরুল ইসলামের স্ত্রীর মৃ-ত্যু, ‘তিনি আমাদের কেউ নন, তদন্তের দায়িত্ব সরকারের’—জামায়াত দুর্গাপূজার মণ্ডপে প্রতিমা ভাঙচুর: ধারালো ব-টি-স-হ যুবক গ্রেপ্তার, সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ম-র-দে-হ উদ্ধার মাঝনদীতে চলন্ত লঞ্চে প্রসববেদনা: ‘৯৯৯’-এ ফোন পেয়ে গর্ভবতী নারীকে উদ্ধার করল কোস্টগার্ড, মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণে জড়িত কিশোর গ্যাং দমনে ১৫ দিনের আল্টিমেটাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত: নয়াদিল্লিতে ২১ নেতার সঙ্গে শেখ হাসিনার রুদ্ধদ্বার বৈঠক: ডিসেম্বরে পুনর্গঠন লালমাই পাহাড়ে স্কুলছাত্র অপ্রতিম হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটন: মূল হোতাসহ ৪ সন্দেহভাজন গ্রেপ্তার, আলামত উদ্ধার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নি-হ-ত: গ্যাস পাম্পের সামনে মর্মান্তিক দুর্ঘটনা, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ সরকারি বিএম কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী: শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি

বরিশালে ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ: অন্যতম মূলহোতা সাইদ গ্রেপ্তার

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

বরিশালে ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ: অন্যতম মূলহোতা সাইদ গ্রেপ্তার

বরিশাল ব্যুরো | দৈনিক জীবনযাত্রা:

বরিশাল সদরের ১৩ বছর বয়সী ৬ষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার অন্যতম মূলহোতা মোঃ সাইদকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)।

গতকাল রোববার (১৯ জুলাই ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন চরপত্তানিয়া এলাকায় এক অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইদ বরিশাল জেলার কোতয়ালী থানার রাজারচর এলাকার মোঃ মোক্তারের ছেলে।

প্রকৃতির ডাকে সাড়া দিতে বেরিয়ে সংঘটিত হয় বর্বরোচিত ঘটনা

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম বন্দর থানাধীন খোন্তাখালী মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। গ্রেপ্তারকৃত অভিযুক্ত মোঃ সাইদ এবং ভিকটিমের বসতঘর পাশাপাশি হওয়ায় সাইদ দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল।

গত ১০ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকার সময় ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে নিজ ঘরের বাইরের বাথরুমে যাওয়ার পথে অভিযুক্ত মোঃ সাইদসহ অন্য সহযোগীরা পরস্পর যোগসাজশে তার মুখ চেপে ধরে। এ সময় গলায় চাকু ধরে হত্যার হুমকি দিয়ে তাকে কোতয়ালী মডেল থানাধীন ৫নং চরমোনাই ইউনিয়নের বাজারচর এলাকায় নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করা হয়। ওই ন্যক্কারজনক ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

র‍্যাবের ছায়া তদন্ত ও আত্মগোপনকারী গ্রেপ্তার

ঘটনার পরপরই এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় চতুর অপরাধী সাইদ। সে ঘন ঘন অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা চালায়। ঘটনার পর থেকেই র‍্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং অবশেষে তাকে জালে তুলতে সক্ষম হয়।

র‍্যাব-৮ জানায়, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd