• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে কাজে ফিরুন: ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রমমন্ত্রী সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় অক্টোবরে ২৭ জনের মৃ/ত্যু কোম্পানীগঞ্জে গালিগালাজের জেরে চাচাকে প্রকাশ্যে কু-পি-য়ে হ/ত্যা: অভিযুক্ত ভাতিজা বিল্লাল আটক ‘বেগমপাড়া’ ধারাবাহিকে ‘প্রিন্সেস ডায়না’ হয়ে দর্শকদের নজরে সুমাইয়া নদী পাটগ্রাম সীমান্তে বিজিবির পৃথক বিশেষ অভিযান: ৫ লাখ ৯৫ হাজার টাকার ৭টি ভারতীয় গরু জব্দ প্রধানমন্ত্রীর নির্দেশে নি/হ/ত শ্রমিক তৌফিকের পরিবার পেল ১ লাখ টাকার আর্থিক অনুদান জে-ল-হ-ত্যা দিবসে সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচনা সভা: কুমারপাড়ায় নেতাকর্মীদের গোপন জমায়েত যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌ/না/চা/র, গ্রেপ্তার সাবেক শিবির নেতা বাতেন! পটুয়াখালী সদর থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ৯১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কলেজের আইডি কার্ড ব্যবহার করে সরকারবিরোধী উস্কানি: মাইলস্টোন কলেজের সাবেক ছাত্রীর বিরুদ্ধে জিডি

Reporter Name / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কলেজের আইডি কার্ড ব্যবহার করে সরকারবিরোধী উস্কানি: মাইলস্টোন কলেজের সাবেক ছাত্রীর বিরুদ্ধে জিডি

তুরাগ (ঢাকা) প্রতিনিধি | দৈনিক জীবনযাত্রা:

মাইলস্টোন কলেজের পরিচয়পত্র (আইডি কার্ড) অবৈধভাবে ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে অংশ নেওয়া এবং সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক এক শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) তুরাগ থানায় এ জিডি দায়ের করা হয়। জিডিতে কলেজ কর্তৃপক্ষের পক্ষে আবেদন করেছেন মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম।

জিডিতে যা বলা হয়েছে

জিডিতে উল্লেখ করা হয়েছে, রুবাইয়া মেহজাবিন সুহি নামের ওই শিক্ষার্থী মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগ (ইংরেজি মাধ্যম)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত সমস্যার কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে ইতোপূর্বেই তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়ে কলেজ থেকে অব্যাহতি দেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠান থেকে অব্যাহতি পাওয়ার পরও সুহি মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে সাম্প্রতিক এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত বিভিন্ন আন্দোলনে অংশ নেন। শুধু তাই নয়, ওই পরিচয়পত্র প্রদর্শন করে তিনি জনসম্মুখে সরকারবিরোধী বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন, যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

কলেজ কর্তৃপক্ষের বক্তব্য

কলেজ কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত শিক্ষার্থী এখন আর মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন। তার কোনো কর্মকাণ্ডের দায়ভার কলেজ কর্তৃপক্ষ বহন করে না। কিন্তু তিনি প্রতারণামূলকভাবে কলেজের আইডি কার্ড ব্যবহার করে নিজেকে প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে পরিচয় দিয়ে রাজনৈতিক বা সরকারবিরোধী উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন, যা সম্পূর্ণ বেআইনি।

তুরাগ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, কলেজ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd