• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS) বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটির সভা: মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গঠন পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন: কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর | জাতীয় যুব দিবস উপলক্ষে লালমনিরহাটে আলোচনা সভা মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮ ‘আমার দেশ’ ছেঁড়ায় যারা বিপর্যয় দেখছেন, ‘প্রথম আলো’ পোড়ানোর সময় তারা কোথায় ছিলেন?: আনিস আলমগীর আমার দেশ পত্রিকার নাম বদলে জামায়াতের দেশ রাখার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরের মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার পর হুমকির মুখে এলাকা ছাড়লেন বোন ‘কেন আমাকে গান গাইতে বাধা দেওয়া হচ্ছে?’: বাউল সমিতির সভাপতি ও কথিত জাসাস নেতার বিরুদ্ধে শিল্পী মুক্তা সরকারের শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সং-ঘ-র্ষে বৃদ্ধ নি-হ-ত ও আহত ১২ ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে সিলেটে সমাবেশ

হযরত শাহজালাল (রহ.) মাজারের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতে নতুন কমিটির প্রথম সভা, শনিবার খুলছে দানবাক্স

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

হযরত শাহজালাল (রহ.) মাজারের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতে নতুন কমিটির প্রথম সভা, শনিবার খুলছে দানবাক্স

সিলেট প্রতিনিধি | শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী

সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারসহ বিভিন্ন মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) বিকেলে সিলেট সার্কিট হাউসে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সদস্য এবং সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সভায় মাজার, সংশ্লিষ্ট মসজিদ ও মাদ্রাসা পরিচালনা এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন বিষয়ে কয়েকটি প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও আগামী সভায় সেগুলো চূড়ান্ত অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

আগামী বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত, ভক্তদের আস্থা রাখার আহ্বান

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “কমিটির আহ্বায়ক রাষ্ট্রীয় দায়িত্বে ব্যস্ত থাকায় আজকের সভায় উপস্থিত থাকতে পারেননি। তবে সভায় অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং মাজারের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কয়েকটি বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি জানান, আগামী বৃহস্পতিবার একই স্থানে কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় মাজারের ভবিষ্যৎ আর্থিক ব্যবস্থাপনাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো চূড়ান্ত করা হবে। দেশ-বিদেশে অবস্থানরত হযরত শাহজালাল (রহ.)-এর ভক্ত ও অনুরাগীদের উদ্দেশ্যে তিনি বলেন,

“কমিটির ওপর আস্থা রাখুন। আমরা সবার মতামতকে গুরুত্ব দিয়ে মাজারের স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছি।”

শনিবার সকাল ১০টা থেকে মাজারের দানবাক্সের অর্থ গণনা

সিসিক প্রশাসক আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বলেন, আগামী ১১ জুলাই (শনিবার) সকাল ১০টা থেকে মাজারের দানবাক্সের অর্থ গণনা শুরু হবে। কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদ্রাসার শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এই কার্যক্রম পরিচালিত হবে। গণনাকারীরা কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত স্থান ত্যাগ করতে পারবেন না। গণনা শেষে সংগৃহীত সব অর্থ জেলা প্রশাসকের নামে নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে।

কমিটির সদস্য ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দরগাহ, মসজিদ, মাদ্রাসা এবং মাজারকেন্দ্রিক কার্যক্রমে কীভাবে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়, সে বিষয়ে সভায় দীর্ঘ আলোচনা হয়েছে। আগামী বৃহস্পতিবারের সভায় সিদ্ধান্তগুলো চূড়ান্ত হওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।

সভায় উপস্থিত ছিলেন যারা

ঐতিহাসিক এই প্রথম সভায় আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, কমিটির সদস্যসচিব ও সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

মাজার ও স্থানীয় আলেমদের পক্ষে উপস্থিত ছিলেন শাহজালাল (রহ.) দরগা শরীফের সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, খাদেম মুফতি রায়হান উদ্দিন মুন্না, দরগা জামে মসজিদের সেক্রেটারি মুফতি এম এ হাসান এবং জামেয়া কাসিমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুক উদ্দিন।

________

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd