• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৭ দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ: নেতৃত্বে ডা. শফিকুর রহমান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ হাতীবান্ধায় ৩ জনকে আহত করা চিতাবাঘের সন্ধান মেলেনি সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ। চার বছর পর বাড়ি ফেরা হলো না জাহেদের, দোহা বিমানবন্দরে প্রাণ গেল প্রবাসীর লংমার্চের প্রচার মিছিলে জামায়াত নেতার মৃ/ত্যু কলেজের জানালা-গ্রিল ও ফ্যান চু/রির অভি/যোগে ছাত্রদল সভাপতি আ/টক ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার : ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার বাঁশঝাড়ের ভেতর থেকে বীর মুক্তিযোদ্ধার ম-র-দে-হ উদ্ধার জাপানে চার দিনের সফল সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান:

বিকাশ ব্যবসায়ীকে কু-পি-য়ে ৭ লাখ টাকা ডাকাতি: ৭২ ঘণ্টার মধ্যে ডাকাত সরদারসহ গ্রেপ্তার ৫, নগদ অর্থ উদ্ধার

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ডাকাতি: ৭২ ঘণ্টার মধ্যে ডাকাত সরদারসহ গ্রেপ্তার ৫, নগদ অর্থ উদ্ধার

স্টাফ রিপোর্টার :

ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে নগদ ৭ লাখ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ডাকাত দলের মূল হোতাসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮), সিপিএসসি, বরিশাল।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ডাকাতি হওয়া নগদ ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা এবং ছিনতাইকৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—১. মোঃ আফজাল হোসেন (৫০), পিতা- মোঃ গণী শরীফ; ২. লিটন হাওলাদার (৩০), পিতা- মনজুরুল আলম মুন্না; ৩. আবুল কালাম (৩৮), পিতা- মৃত ওয়াজেদ আলী হাওলাদার; ৪. চান মিয়া (২৯), পিতা- আবুল খায়ের মৃধা এবং ৫. মামুন হাওলাদার (২৪), পিতা- মজিবর হাওলাদার।

বর্বর হামলার প্রেক্ষাপট:

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে বিকাশ ব্যবসায়ী মোঃ সুমন হোসেন দৈনন্দিন ব্যবসায়িক লেনদেন শেষে বাড়ি ফিরছিলেন। রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় পৌঁছামাত্র আগে থেকেই ওত পেতে থাকা একদল দেশীয় অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে।

হামলাকারীরা ধারালো রামদা ও লোহার রড দিয়ে সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও গুরুতর জখম করে রাস্তায় ফেলে দেয়। পরে তাঁর সাথে থাকা ব্যাগভর্তি বিকাশের নগদ ৭ লাখ টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে রাজাপুর থানায় একটি নিয়মিত ডাকাতি মামলা দায়ের করা হয়।

এসআরবি-৮ এর সাঁড়াশি অভিযান ও সাফল্য:

মামলার তদন্তকারী কর্মকর্তার আনুষ্ঠানিক অধিযাচন ও চাহিদার পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি এবং ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৮, সিপিএসসি, বরিশাল ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বিভিন্ন সম্ভাব্য আস্তানায় একযোগে সমন্বিত অভিযান চালিয়ে চক্রের অন্যতম সদস্য লিটন হাওলাদারকে প্রথমে আটক করা হয়। পরবর্তীতে লিটনের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল হোতা আফজাল হোসেনসহ চক্রের অন্যান্য সহযোগীদের অবস্থান শনাক্ত করে রাতভর অভিযান চালিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এসআরবি।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত নগদ অর্থ ও মোবাইল ফোনসহ আসামিদের পরবর্তী আইনানুগ প্রক্রিয়া ও আদালতের মাধ্যমে রিমান্ড চেয়ে সোপর্দ করার জন্য ঝালকাঠি জেলার রাজাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd