• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৭ দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ: নেতৃত্বে ডা. শফিকুর রহমান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ হাতীবান্ধায় ৩ জনকে আহত করা চিতাবাঘের সন্ধান মেলেনি সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ। চার বছর পর বাড়ি ফেরা হলো না জাহেদের, দোহা বিমানবন্দরে প্রাণ গেল প্রবাসীর লংমার্চের প্রচার মিছিলে জামায়াত নেতার মৃ/ত্যু কলেজের জানালা-গ্রিল ও ফ্যান চু/রির অভি/যোগে ছাত্রদল সভাপতি আ/টক ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার : ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার বাঁশঝাড়ের ভেতর থেকে বীর মুক্তিযোদ্ধার ম-র-দে-হ উদ্ধার জাপানে চার দিনের সফল সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান:

চট্টগ্রামের ঐতিহাসিক জে. এম. সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান: সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়

Reporter Name / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের ঐতিহাসিক জে. এম. সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান: সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়

স্টাফ রিপোর্টার:

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর রহমতগঞ্জস্থ ঐতিহ্যবাহী জে. এম. সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও আগত ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) রাতে চট্টগ্রাম সফরে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জে. এম. সেন হল পূজামণ্ডপে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান পূজা উদযাপন পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ ও মন্দির কমিটির কর্মকর্তারা।

মণ্ডপ প্রাঙ্গণ ঘুরে দেখে প্রধানমন্ত্রী পূজার সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার খোঁজখবর নেন। পরে সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাচ্ছন্দ্যে পালন করার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বাংলাদেশ আবহমান কাল ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য পীঠস্থান। কোনো অপশক্তি যেন এই সামাজিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন বিনষ্ট করতে না পারে, সে জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিপুলসংখ্যক ভক্ত-পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd