• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আমার দেশ পত্রিকার নাম বদলে জামায়াতের দেশ রাখার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরের মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার পর হুমকির মুখে এলাকা ছাড়লেন বোন ‘কেন আমাকে গান গাইতে বাধা দেওয়া হচ্ছে?’: বাউল সমিতির সভাপতি ও কথিত জাসাস নেতার বিরুদ্ধে শিল্পী মুক্তা সরকারের শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সং-ঘ-র্ষে বৃদ্ধ নি-হ-ত ও আহত ১২ ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে সিলেটে সমাবেশ লংমার্চ ফেরত বাসের চা-পা-য় পথচারী নি-হ-ত: বাস খাদে পড়ে জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী আহত লালমনিরহাটে এইচএসসিতে চরম বিপর্যয়: পাসের হার নেমেছে ৪৬.৭১ শতাংশে, ৬ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ ভাঙচুর মিরপুর ১ গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া গার্মেন্টস সহ বাগদাদ শপিং কমপ্লেক্সেও ইটপাটকেল ছুড়ে কাচ ও সাটার ভাঙচুর করা হয়। বিশ্বনাথে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে সাংবাদিক পরিবারের ওপর হামলা চোখে আলো নেই, তবু জ্ঞানের দ্যুতিতে এইচএসসিতে জিপিএ-৫ পেল দৃষ্টিপ্রতিবন্ধী তাহমিনা মৌমি

বাকেরগঞ্জে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ ছাত্রী ঢাকার শ্যামপুর থেকে উদ্ধার:

Reporter Name / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ ছাত্রী ঢাকার শ্যামপুর থেকে উদ্ধার: স্বস্তি পরিবারে

স্টাফ রিপোর্টার:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত নিখোঁজ তিন স্কুলছাত্রীকে ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুর এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। নিখোঁজের তিন দিন পর তাদের সফলভাবে উদ্ধার করা সম্ভব হলো।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) ভোরে রাজধানী ঢাকার কদমতলী থানার অন্তর্গত শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলো—বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের নান্টু চকিদারের মেয়ে সুবর্ণা (১৪), সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (১৪) এবং দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার (১৪)। তারা সবাই স্থানীয় দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিয়মিত ছাত্রী।

বাকেরগঞ্জ থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর সকালে প্রতিদিনের মতো বিদ্যালয়ে ক্লাসে অংশ নেওয়ার কথা বলে নিজ নিজ বাড়ি থেকে বের হয় ওই তিন সহপাঠী। কিন্তু স্কুল ছুটির নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও তারা আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সকল আত্মীয়স্বজনের বাড়ি ও এলাকায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা গভীর উদ্বেগে পড়েন। পরবর্তীতে নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবক সাইফুল ইসলাম ও দেলোয়ার হোসেন বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি দায়েরের পর বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় এবং বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীদের দ্রুত উদ্ধারে মাঠে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির নিবিড় নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তারা রাজধানীর শ্যামপুর এলাকায় অবস্থান করছে।

এরই ধারাবাহিকতায় বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল মোল্লা ও উপ-পরিদর্শক (এসআই) সবিতা রানীর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল বুধবার রাতে ঢাকায় পৌঁছায়। পরবর্তীতে স্থানীয় কদমতলী থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার ভোররাতে শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে তিন ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ তিন ছাত্রীর সঠিক অবস্থান শনাক্ত করে সফল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। পুলিশ দল উদ্ধারকৃত ছাত্রীদের বাকেরগঞ্জ থানায় নিয়ে এসেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd