• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলা টিভির সাংবাদিক উল্লাসের ওপর সন্ত্রাসী হামলা: কুষ্টিয়া-৪ আসনের জামায়তের এমপিপুত্র শোভনের বিরুদ্ধে বিয়ের প্রস্তাব নাকচ করায় দা দিয়ে কু-পি-য়ে খু/ন, আলামতসহ মা-মেয়ে গ্রেফতার ১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের রহস্যজনক মৃ/ত্যু: এবার কুশিয়ারা নদীতে নৌকাবাইচ বন্ধের দাবিতে‘ তৌহিদী জনতা’র বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে যুবককে কু-পি-য়ে হ-ত্যা: এলাকায় টানটান উত্তেজনা, পুলিশ মোতায়েন সিলেটে ৩ দিন ধরে নিখোঁজ হাফিজিয়া মাদ্রাসার ২ ছাত্র: ভিডিও কলে মারধর দেখিয়ে মুক্তিপণ দাবি, থানায় জিডি তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন: জাতীয় সংসদের সামনে এনসিপির মানববন্ধনে নাহিদ ইসলাম মিরপুরে বাসে আগুন, দিনভর রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ: যাত্রাবাড়ীতে রিকশাচালক আহত, নগরজুড়ে উদ্বেগ রাজধানীতে ককটেল বি-স্ফো-র-ণ ও গো-লা-গু-লি: রাজশাহীতে ফ্ল্যাটে নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুব: ২ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে থানায় নিল পুলিশ

বাংলা টিভির সাংবাদিক উল্লাসের ওপর সন্ত্রাসী হামলা: কুষ্টিয়া-৪ আসনের জামায়তের এমপিপুত্র শোভনের বিরুদ্ধে

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

কুমারখালীতে বাংলা টিভির সাংবাদিক উল্লাসের ওপর সন্ত্রাসী হামলা: কুষ্টিয়া-৪ আসনের এমপিপুত্র শোভনের বিরুদ্ধে অভিযোগ, সাংবাদিক সমাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কুষ্টিয়া ও জাতীয় ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালীতে উন্নয়নকাজে দুর্নীতির তথ্য সংগ্রহকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভির কুমারখালী উপজেলা প্রতিনিধি সাংবাদিক উল্লাসের ওপর বর্বরোচিত ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কুষ্টিয়া-৪ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভনের নেতৃত্বে এ নারকীয় হামলা চালানো হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) কুমারখালী উপজেলার কুণ্ডুপাড়া এলাকায় রাস্তার উন্নয়নকাজের সংবাদ সংগ্রহকালে এ হামলার শিকার হন তিনি।

সংবাদ সংগ্রহকালে অতর্কিত হামলা

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারখালীর কুণ্ডুপাড়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল ও সড়ক উন্নয়নকাজে অত্যন্ত নিম্নমানের ইট, সুরকি ও খোয়া ব্যবহারের বিস্তর অভিযোগ ওঠে। এ নিয়ে এলাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তথ্য ও ভিডিও চিত্র সংগ্রহ করতে ঘটনাস্থলে যান বাংলা টিভির সাংবাদিক উল্লাস।

সংবাদ সংগ্রহের একপর্যায়ে কুষ্টিয়া-৪ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভন ও তাঁর অনুসারী একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তাঁর ওপর চড়াও হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা সাংবাদিক উল্লাসকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং শারীরিকভাবে ব্যাপক মারধর ও লাঞ্ছিত করে। হামলায় তিনি গুরুতর আহত হন।

সাংবাদিক সমাজের তীব্র নিন্দা ও অবিলম্বে গ্রেফতারের দাবি

পেশাগত দায়িত্ব পালনকালে একজন গণমাধ্যমকর্মীর ওপর প্রকাশ্য দিবালোকে এমন নারকীয় হামলার ঘটনায় কুষ্টিয়াসহ সারা দেশের সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।

সাংবাদিক নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “সংবাদ প্রকাশের ক্ষেত্রে দুর্নীতিবাজদের রক্তচক্ষু ও প্রকাশ্য হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি নগ্ন হস্তক্ষেপ। রাজনৈতিক প্রভাব খাটিয়ে উন্নয়নকাজের অনিয়ম ঢাকতে সাংবাদিকের রক্ত ঝরানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হামলা অত্যন্ত জঘন্য, কাপুরুষোচিত ও চরম নিন্দনীয়।”

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী এমপিপুত্র শোভনসহ জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সারা দেশে সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd