• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পুণ্যভূমি সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল: বিমানবন্দরে মন্ত্রী-এমপি ও প্রশাসনের অভ্যর্থনা, রাজপথে জনতার উষ্ণ অভিবাদন জগন্নাথপুরে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর গৃহবধূর মৃ/ত্যু: ঘরে মিলল ঝু/ল/ন্ত দে/হ, ম/র্গে পাঠাল পুলিশ কমলগঞ্জে ধলাই নদীতে টমটম ডুবি: নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভানুগাছ রেল ব্রিজের কাছ থেকে চালক প্রীতমের লা/শ উদ্ধার অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ক্যানসার গবেষক ড. এসএম সরওয়ার: মানবিক উদ্যোগে ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: রোগী বাঁচাতে গিয়ে ৭ আনসার সদস্য গুরুতর আহত, আইসিইউ ও সিসিইউতে ২ জন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, টানানোর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবি প্রশাসনের, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ ও কনসার্ট সম্পন্ন: ব্যান্ড ‘হাইওয়ে’র গানে মাতল তরুণরা ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: শিক্ষক হাফেজ রবিউল হাসান গ্রেপ্তার, প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি

কাল সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল: মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে ৩ হাজার পুলিশ

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৪ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কাল সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল: মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে ৩ হাজার পুলিশ

সিলেট ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী সরকারি সফরে পুণ্যভূমি সিলেটে আসছেন। রাষ্ট্রপতির এই মর্যাদাপূর্ণ সফর ঘিরে আধ্যাত্মিক নগরী সিলেটে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দুই ওলির মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনাসহ রাষ্ট্রপতির সার্বিক কর্মসূচি নির্বিঘ্ন করতে নগরজুড়ে নেওয়া হয়েছে কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিলেট মহানগর পুলিশ (এসএমপি), র‍্যাব-৯, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

নিরাপত্তা তদারকিতে মাজার প্রাঙ্গণে এসএমপি কমিশনার

রাষ্ট্রপতির আগমনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে সোমবার দুপুরে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফ পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পুলিশ কমিশনার বলেন, “মহামান্য রাষ্ট্রপতির সফরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় অগ্রাধিকার দিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসএমপি, সিলেট জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের মধ্যে দফায় দফায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সেই রূপরেখা অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন রয়েছে।”

৩ হাজার পুলিশ ও বহুমাত্রিক নিরাপত্তা ছক

এসএমপি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সফরকে ঘিরে নগরীর নিরাপত্তায় এসএমপির প্রায় এক হাজার সশস্ত্র ও বিশেষায়িত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর পাশাপাশি নগরীর ট্রাফিক চলাচল সচল ও সুশৃঙ্খল রাখতে প্রায় দুই হাজার ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার প্রাঙ্গণসহ সিলেট সিটি করপোরেশন এলাকা এবং সংবর্ধনাস্থলে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির গাড়িবহরের গমনাগমন নির্বিঘ্ন রাখার পাশাপাশি সাধারণ নগরবাসীর স্বাভাবিক যাতায়াত যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যে বিশেষ ট্রাফিক ডাইভারশন ও রুট ম্যাপ তৈরি করা হয়েছে।

রাষ্ট্রপতির সম্ভাব্য সফরসূচি

নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে বিমানযোগে সিলেট পৌঁছাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটে পৌঁছে তিনি প্রথমে উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল (রহ.) ও পরবর্তীতে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত এবং ফাতেহা পাঠ করবেন। এরপর দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd