• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৭ দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ: নেতৃত্বে ডা. শফিকুর রহমান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ হাতীবান্ধায় ৩ জনকে আহত করা চিতাবাঘের সন্ধান মেলেনি সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ। চার বছর পর বাড়ি ফেরা হলো না জাহেদের, দোহা বিমানবন্দরে প্রাণ গেল প্রবাসীর লংমার্চের প্রচার মিছিলে জামায়াত নেতার মৃ/ত্যু কলেজের জানালা-গ্রিল ও ফ্যান চু/রির অভি/যোগে ছাত্রদল সভাপতি আ/টক ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার : ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার বাঁশঝাড়ের ভেতর থেকে বীর মুক্তিযোদ্ধার ম-র-দে-হ উদ্ধার জাপানে চার দিনের সফল সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান:

শিল্পকলা একাডেমিতে লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের জাতীয় কনভেনশন: ৪৫ জেলার সাড়ে পাঁচশত প্রতিনিধির মিলনমেলা

Reporter Name / ৪১ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

শিল্পকলা একাডেমিতে লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের জাতীয় কনভেনশন: ৪৫ জেলার সাড়ে পাঁচশত প্রতিনিধির মিলনমেলা

সংস্কৃতি ডেস্ক: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, দৈনিক জীবনযাত্রা

ঢাকা:

‘কন্ঠে মোদের কুন্ঠাবিহীন নিত্যকালের ডাক’—এই দৃপ্ত স্লোগান ও প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে অনুষ্ঠিত হলো লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের দিনব্যাপী জাতীয় কনভেনশন। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে এ কনভেনশন অনুষ্ঠিত হয়।

দেশের প্রায় ৪৫টি জেলা থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাড়ে পাঁচ শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে সরাসরি অংশ নেন। সংস্কৃতিকর্মীদের পাশাপাশি লেখক, বুদ্ধিজীবী, শিক্ষক, মানবাধিকারকর্মী, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রখ্যাত লেখক ও সাংবাদিক নুরুল কবীর। উদ্বোধনী পর্ব শেষে একাডেমি প্রাঙ্গণে সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামশেদ আনোয়ার তপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মফিজুর রহমান লালটুর সঞ্চালনায় কনভেনশনের মূল কার্যক্রম শুরু হয়। উদ্বোধনের পর পরই পরিবেশিত হয় উদ্দীপনামূলক গণসংগীত, প্রতিবাদী কবিতা আবৃত্তি এবং প্রতিবাদী সাংস্কৃতিক স্কোয়াডের মনোমুগ্ধকর পাহাড়ি নৃত্য।

কনভেনশনের প্রথম অধিবেশনে মূল বক্তা হিসেবে সমসাময়িক সংস্কৃতি ও সমাজব্যবস্থার সংকট তুলে ধরে বক্তব্য রাখেন লেখক ও সাংবাদিক নুরুল কবীর, বিশিষ্ট অর্থনীতিবিদ ও চিন্তক অধ্যাপক আনু মুহাম্মদ, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক সংগঠক ও কমিউনিস্ট নেত্রী দীপা দত্ত, বিশিষ্ট বাউলশিল্পী আবুল সরকার, লেখক রণজিৎ চট্টোপাধ্যায়, কবি মোহন রায়হান এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাজু আহমেদ।

বক্তারা বলেন, একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ বিনির্মাণে সাংস্কৃতিক জাগরণের কোনো বিকল্প নেই। সাংস্কৃতিক প্রতিরোধ ছাড়া কোনো রাজনৈতিক মুক্তির স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয়। দেশের আনাচে-কানাচে স্বাধীন মতপ্রকাশ ও সংস্কৃতি চর্চায় যে সংকট তৈরি হয়েছে, তা সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য দিয়েই মোকাবিলা করতে হবে।

অনুষ্ঠানে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়। এতে বক্তব্য রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জাকির হোসেন, প্রগতি লেখক সংঘের দীনবন্ধু দাশ, যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের এস এম লাভলু, সমাজ চিন্তা ফোরামের কামাল হোসেন বাদল এবং সমাজ অনুশীলন কেন্দ্রের বিমল কান্তিসহ বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd