• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জগন্নাথপুরে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর গৃহবধূর মৃ/ত্যু: ঘরে মিলল ঝু/ল/ন্ত দে/হ, ম/র্গে পাঠাল পুলিশ কমলগঞ্জে ধলাই নদীতে টমটম ডুবি: নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভানুগাছ রেল ব্রিজের কাছ থেকে চালক প্রীতমের লা/শ উদ্ধার অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ক্যানসার গবেষক ড. এসএম সরওয়ার: মানবিক উদ্যোগে ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: রোগী বাঁচাতে গিয়ে ৭ আনসার সদস্য গুরুতর আহত, আইসিইউ ও সিসিইউতে ২ জন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, টানানোর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবি প্রশাসনের, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ ও কনসার্ট সম্পন্ন: ব্যান্ড ‘হাইওয়ে’র গানে মাতল তরুণরা ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: শিক্ষক হাফেজ রবিউল হাসান গ্রেপ্তার, প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চায় ইসি: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

জামালপুরে অটোরিকশাকে চাপা দিয়ে উল্টে গেল রাজীব পরিবহনের বাস: নি-হ-ত ৪, আহত অন্তত ১০

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৬ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জামালপুরে অটোরিকশাকে চাপা দিয়ে উল্টে গেল রাজীব পরিবহনের বাস: নিহত ৪, আহত অন্তত ১০

স্টাফ রিপোর্টার / জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় ব্যাটারিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দিয়ে যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার মর্মান্তিক ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার লাহেরীকান্দা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতদের পরিচয়

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন:

মো. জালাল উদ্দীন (৬০): পিতা- মৃত ইউনুস আলী, সাং- বাইটকামারী, জামালপুর সদর।

মো. মকবুল হোসেন (৬৫): পিতা- মৃত আতাহার আলী, সাং- তুলসীপুর সেগুয়া, জামালপুর সদর।

সাদ্দাম হোসেন (৪০): পিতা- মো. ফরিদুল ইসলাম, সাং- বাইটকামারী, জামালপুর সদর।

নিহত অপর যুবকের (আনুমানিক ২৮ বছর) নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার বিবরণ ও উদ্ধার তৎপরতা

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, জামালপুর টার্মিনাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রাজীব পরিবহন’-এর একটি দ্রুতগতির বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গিয়ে ইজিবাইকের ওপর আছড়ে পড়ে। এতে ইজিবাইক ও বাসের বেশ কয়েকজন যাত্রী নিচে চাপা পড়েন।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। দমকলকর্মীরা ঘটনাস্থল থেকেই তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে আহতদের দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহাসড়কে দীর্ঘ যানজট ও যান চলাচল স্বাভাবিক

দুর্ঘটনার পর ব্যস্ততম জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে রাত ১০টার দিকে পুলিশ রেকার এনে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি সড়ক থেকে সরিয়ে নিলে প্রায় আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd