• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ছাতকে ফিশারিজের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর ম-র-দে-হ: পরিচয় শনাক্তে পুলিশের সহায়তা কামনা সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর দেশীয় অস্ত্র নিয়ে বর্বরোচিত হামলা: এএসআইসহ আহত ৩, গ্রেফতার ৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদীসহ ৩ জন আটক সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: সিআইডি তদন্তের দাবিতে নিহত দম্পতির প্রবাসী সন্তানদের সংবাদ সম্মেলন ভুয়া ডাক্তার, রোগী খু-ন ও জালিয়াতি: ‘জুলাইযোদ্ধা’ ও সমন্বয়ক পরিচয়ের আড়ালে এএনএম আয়াসের আসল অন্ধকার চেহারা ফাঁস লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার সময় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মর্মান্তিক মৃ-ত্যু: খাবার-পানির তীব্র সংকট, ম-র-দে-হ ফেলা হলো সাগরে রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে গিয়ে বালুদস্যুদের হামলায় পঙ্গুত্বের পথে সাংবাদিক জিয়াবুল: চিকিৎসা ব্যয়ে সর্বস্বান্ত, রাতে ঢাকায় জটিল অস্ত্রোপচার জমি লিখে না দেওয়ায় ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বশুরকে শ্বাসরোধে হত্যা: পুত্রবধূসহ গ্রেফতার ৩ কোম্পানীগঞ্জের সাদাপাথরে বন্ধুদের সাথে গোসলে নেমে পর্যটক কলেজছাত্রের মৃ-ত্যু শাহজালাল বিমানবন্দরে এপিবিএনের পৃথক অভিযানে ২৮১ গ্রাম স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের ৫ ‘রিসিভার’ আটক: মামলা দায়ের

মীরসরাইয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার:

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মীরসরাইয়ে পুলিশের অভিযানে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার: মাদকবাহী নোয়া মাইক্রোবাস জব্দ

স্টাফ রিপোর্টার /

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাই থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একটি টয়োটা নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৩০ কেজি গাঁজা এবং ১০০ বোতল ফেনসিডিল।

রোববার (১৬ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে মীরসরাই থানাধীন ইকোনমিক জোন রোডে এ সফল অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাস ফেলে পালাল কারবারিরা

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ইকোনমিক জোন রোড এলাকায় নিয়মিত চেকপোস্ট ও বিশেষ নজরদারি চালাচ্ছিল মীরসরাই থানা পুলিশ।

অভিযান চলাকালে সন্দেহভাজন একটি টয়োটা নোয়া মাইক্রোবাসের গতিবিধি লক্ষ্য করে পুলিশ সংকেত দেয়। গাড়িটি না থামিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ মাদক কারবারিরা গাড়িটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া মাইক্রোবাসটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত

এ ঘটনায় অজ্ঞাতনামা মাদক কারবারিদের বিরুদ্ধে মীরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, মাদকের উৎস ও সরবরাহকারী চক্রের মূলহোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবং পলাতক আসামিদের গ্রেফতারে বিশেষ তদন্ত ও সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাত্রা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd