• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কোম্পানীগঞ্জের সাদাপাথরে বন্ধুদের সাথে গোসলে নেমে পর্যটক কলেজছাত্রের মৃ-ত্যু শাহজালাল বিমানবন্দরে এপিবিএনের পৃথক অভিযানে ২৮১ গ্রাম স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের ৫ ‘রিসিভার’ আটক: মামলা দায়ের কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মীরসরাইয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা থেকে সাদ্দাম মালের নায়িকা রিধিকা রিধির ঝুলন্ত ম-র-দে-হ উদ্ধার: ১২ মামলার আসামি কু-খ্যা-ত মাদক কারবারি নুরুল সহযোগীসহ গ্রেফতার: ইয়াবা, নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা ও মোটরসাইকেল বিশ্বনাথে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছালেক মিয়া গ্রেফতার বিশ্বনাথে ৫০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি আটক তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নি-হ-ত ১, আহত অন্তত ৫ গোয়াইনঘাটে ধর্ষণের বিচার চেয়ে থানায় অভিযোগ করায় চাচাকে কুপিয়ে হত্যা করল ভাতিজা: এলাকায় চরম উত্তেজনা

কোম্পানীগঞ্জের সাদাপাথরে বন্ধুদের সাথে গোসলে নেমে পর্যটক কলেজছাত্রের মৃ-ত্যু

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১১ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

কোম্পানীগঞ্জের সাদাপাথরে বন্ধুদের সাথে গোসলে নেমে পর্যটক কলেজছাত্রের মৃত্যু

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে নেমে গোসল করার সময় মাইনুল ইসলাম রিফাত (২১) নামের এক পর্যটক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৬ আগস্ট ২০২৬) বেলা আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইনুল ইসলাম রিফাত ব্রাহ্মণবাড়িয়া জেলার হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনা

নিহতের সঙ্গে থাকা সহপাঠী বন্ধু সাব্বির রহমান জানান, তাঁরা চার বন্ধু মিলে সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটের পর্যটন কেন্দ্র সাদাপাথরে বেড়াতে আসেন। বেলা ১১টার দিকে চারজন একসঙ্গে সাদাপাথরের শীতল স্বচ্ছ পানিতে গোসল করতে নামেন। পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই রিফাত হঠাৎ পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হন।

পরবর্তীতে আশপাশের লোকজন ও স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজির পর নদীর পাশ থেকে রিফাতের নিথর দেহ উদ্ধার করা হয়।

পুলিশের বক্তব্য ও আইনানুগ ব্যবস্থা

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

“সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের সাথে যোগাযোগ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd