• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: সিআইডি তদন্তের দাবিতে নিহত দম্পতির প্রবাসী সন্তানদের সংবাদ সম্মেলন

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৯৩ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: সিআইডি তদন্তের দাবিতে নিহত দম্পতির প্রবাসী সন্তানদের সংবাদ সম্মেলন

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি:

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় ব্যবসায়ী আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরের দাবি জানিয়েছেন নিহতদের সন্তানরা।

হত্যাকাণ্ডের পাঁচ দিন পর আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকাল ১১টায় রায়নগরের ১১১ নম্বর নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নিহত দম্পতির ছেলে আরিফ ইফতেখার, মামলার বাদী ও মেয়ে সেলিনা সুলতানা শিখা, তাহমিনা আক্তার এনি এবং তারানা সুলতানা শিমু।

‘প্রভাবশালী কেউ যেন পার না পায়, নির্দোষ কেউ যেন হয়রানি না হয়’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতদের ছেলে আরিফ ইফতেখার। তিনি বলেন:

“আমরা প্রশাসনের ওপর আস্থা রাখতে চাই। তবে হত্যাকাণ্ডের তদন্ত যেন সম্পূর্ণ নিরপেক্ষ, প্রভাবমুক্ত ও স্বচ্ছ হয়। এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের স্বার্থে সিআইডিতে হস্তান্তর করা হোক। আমরা চাই কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অহেতুক হয়রানির শিকার না হন, আবার প্রভাবশালী হওয়ার কারণে মূল অপরাধী বা নেপথ্যের কুশীলবরা যেন কোনোভাবেই পার পেয়ে না যায়।”

নিহতদের পরিবারের সদস্যরা চরম মানসিক বিপর্যয়ের মধ্যে থাকায় লিখিত বক্তব্য পাঠ শেষে সাংবাদিকদের অতিরিক্ত কোনো প্রশ্নের উত্তর দেননি।

ঘটনার প্রেক্ষাপট ও তদন্তের অগ্রগতি

গত ১২ আগস্ট সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে ব্যবসায়ী আব্দুস সাত্তার (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং কাজের মেয়ে তাহমিনার (১৫) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্সের সদস্য এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। তাঁদের চার সন্তানের মধ্যে দুজন যুক্তরাজ্যে ও দুজন যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

হত্যাকাণ্ডের দিন দুপুর আনুমানিক ৩টার দিকে রায়নগর রাজবাড়ী এলাকার আক্তার মিয়ার কলোনির বাসিন্দা বাবুল মিয়াকে (৪০) আটক করে পুলিশ। পুলিশের দাবি, গৃহকর্মী তাহমিনার সঙ্গে প্রেমের সম্পর্কের বিরোধের জেরে বাবুল একাই তিনজনকে গলা কেটে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।

তবে নিহত দম্পতির প্রবাসী মেয়ে ও মামলার বাদী সেলিনা সুলতানা শিখার দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়, পূর্বের জমি সংক্রান্ত বিরোধের জেরেই ভাড়াটে খুনি দিয়ে সুপরিকল্পিতভাবে তাঁর বাবা-মা ও গৃহকর্মীকে হত্যা করা হয়েছে।

এদিকে আদালতের আদেশে প্রধান অভিযুক্ত বাবুল মিয়াকে চার দিনের পুলিশি রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd