• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শাহজালাল বিমানবন্দরে এপিবিএনের পৃথক অভিযানে ২৮১ গ্রাম স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের ৫ ‘রিসিভার’ আটক: মামলা দায়ের কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মীরসরাইয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা থেকে সাদ্দাম মালের নায়িকা রিধিকা রিধির ঝুলন্ত ম-র-দে-হ উদ্ধার: ১২ মামলার আসামি কু-খ্যা-ত মাদক কারবারি নুরুল সহযোগীসহ গ্রেফতার: ইয়াবা, নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা ও মোটরসাইকেল বিশ্বনাথে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছালেক মিয়া গ্রেফতার বিশ্বনাথে ৫০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি আটক তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নি-হ-ত ১, আহত অন্তত ৫ গোয়াইনঘাটে ধর্ষণের বিচার চেয়ে থানায় অভিযোগ করায় চাচাকে কুপিয়ে হত্যা করল ভাতিজা: এলাকায় চরম উত্তেজনা সিলেটে ট্রিপল মা-র্ডা-র: নি-হ-ত আব্দুস সাত্তারের বাসভবনে দুই মন্ত্রী, দ্রুত বিচার ও কঠোর ব্যবস্থার আশ্বাস

বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা থেকে সাদ্দাম মালের নায়িকা রিধিকা রিধির ঝুলন্ত ম-র-দে-হ উদ্ধার:

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা থেকে অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার: ভিডিও কলে থাকা অবস্থায় আত্মহত্যার অভিযোগ

বিনোদন ও অপরাধ ডেস্ক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তরুণ অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রেমিকের সঙ্গে ভিডিও কলে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও নিহতের পরিবার।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ৬টার দিকে বাসার সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ভিডিও কলে কথা-কাটাকাটি ও আত্মহত্যার অভিযোগ

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান:

“খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মা ও পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হয়ে বিস্তারিত জানিয়েছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, এক যুবকের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে রিধির তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ মামলা দায়ের করা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, আত্মহত্যার প্ররোচনা বা নেপথ্যের প্রকৃত কারণ উদ্ঘাটনে ওই যুবকের পরিচয় ও ঘটনার সময়ের বিস্তারিত কল রেকর্ড খতিয়ে দেখে তদন্ত চালানো হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শোবিজ অঙ্গনে শোকের ছায়া

রিধিকা রিধি দেশের শোবিজ ও নাট্যাঙ্গনে সম্ভাবনাময় একজন পরিচিত মুখ ছিলেন। তিনি জনপ্রিয় অভিনেতা সাদ্দামানের সঙ্গে জুটি বেঁধে একাধিক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে দ্রুত আলোচনায় আসেন। মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু একক ও ধারাবাহিক নাটকে কাজ করেছেন তিনি।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে—‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘কিপ্টে জামাই’ এবং ‘সুন্দরী’। তাঁর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

এস এম সোহাগ ফরাজী।

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd