• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জগন্নাথপুরে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর গৃহবধূর মৃ/ত্যু: ঘরে মিলল ঝু/ল/ন্ত দে/হ, ম/র্গে পাঠাল পুলিশ কমলগঞ্জে ধলাই নদীতে টমটম ডুবি: নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভানুগাছ রেল ব্রিজের কাছ থেকে চালক প্রীতমের লা/শ উদ্ধার অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ক্যানসার গবেষক ড. এসএম সরওয়ার: মানবিক উদ্যোগে ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: রোগী বাঁচাতে গিয়ে ৭ আনসার সদস্য গুরুতর আহত, আইসিইউ ও সিসিইউতে ২ জন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, টানানোর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবি প্রশাসনের, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ ও কনসার্ট সম্পন্ন: ব্যান্ড ‘হাইওয়ে’র গানে মাতল তরুণরা ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: শিক্ষক হাফেজ রবিউল হাসান গ্রেপ্তার, প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চায় ইসি: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ‘সুরক্ষা ও দুর্নীতি প্রতিরোধ কমিটি’র আত্মপ্রকাশ

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ‘সুরক্ষা ও দুর্নীতি প্রতিরোধ কমিটি’র আত্মপ্রকাশ

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬

ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের আলোচিত ‘ডেগ কাণ্ড’-এর ঘটনার পর মাজারের সার্বিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও পবিত্রতা বজায় রাখার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে “মাজার সুরক্ষা ও দুর্নীতি প্রতিরোধ কমিটি”।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৬টায় হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ৫০১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কোরআন তেলাওয়াত ও আলোচনা সভা

কমিটি ঘোষণার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা মুনসুর আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা ঘটে।

সভায় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির আহ্বায়ক জামিল আহমদ লিটন, যুগ্ম আহ্বায়ক জামাল আহমদ, সদস্য সচিব টিপু চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জালাল আহমদ, যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমদ, সংবাদকর্মী মুন্না, হাফিজ রইছ উদ্দিন, শিবলু আহমদ, পল্লী চিকিৎসক শরীফ আহমদ, মাওলানা শিব্বির আহমদ ও মুক্তার আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

“আমরা ব্যক্তির বিরুদ্ধে নই, দুর্নীতির বিরুদ্ধে”

কমিটির ঘোষণা বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, “দেশের এবং সারা বাংলার সমস্ত ওলী-আউলিয়ার মাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা সরকারিভাবে নিবন্ধিত ৫ থেকে ৬টি সামাজিক সংগঠনের সমন্বয়ে সম্মিলিতভাবে এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের অবস্থান কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়; আমাদের সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে।”

তারা আরও উল্লেখ করেন, দেশের সকল মাজার সুরক্ষা করা এবং সেগুলোকে দুর্নীতিমুক্ত রাখাই এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। একইসঙ্গে সমাজের যেকোনো ব্যক্তি যারা মাজারের সুরক্ষায় কাজ করতে চান, তাদের এই সংগঠনে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

এস এম সোহাগ ফরাজী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd