• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: মোগলবাজারে চাঞ্চল্য পটুয়াখালীতে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোশাররফ হোছাইন জুলাই নিয়ে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদ: মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে এনসিপির বিক্ষোভের ডাক শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ: ৯৯৯-এ কলে দম্পতি উদ্ধার, গ্রেফতার ৩

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ: মাদরাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৪ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ: মাদরাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

দৈনিক জীবনযাত্রা । স্টাফ রিপোর্টার শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মো. ইব্রাহীম নামের এক মাদরাসা শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের মোহেব্বিয়া হাফেজিয়া ইলমুল ক্বিরাত দ্বীনিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

৫ টাকার প্রলোভন ও ভয়ভীতি

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে মাদরাসায় একা পেয়ে শিশুটিকে একটি কক্ষে ডেকে নিয়ে যান শিক্ষক ইব্রাহীম। সেখানে তার ওপর নির্যাতন চালানো হয়। পরবর্তীতে ঘটনাটি গোপন রাখার উদ্দেশ্যে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয় এবং মাত্র পাঁচ টাকা হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা প্রকাশ করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। পরে তারা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন এবং পুলিশে খবর দেন।

মামলা প্রক্রিয়াধীন

আটককৃত শিক্ষক ইব্রাহীম নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করলেও, ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd