• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রংপুর পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের পুনাকের সংবর্ধনা: ভালো ফলাফলের পাশাপাশি মানবিক মানুষ হওয়ার আহ্বান শাবিপ্রবিতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় বহিরাগত যুবক আটক: প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে পুলিশে সোপর্দ, মামলার প্রক্রিয়া আধুনিক ও পরিকল্পিত নগরায়ণের যুগে সিলেট: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আনুষ্ঠানিক যাত্রা, প্রথম পর্ষদ সভা সম্পন্ন কানাডার বিনিয়োগ সুরক্ষা ও রপ্তানি বৃদ্ধির তাগিদ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বিবিসিসি প্রতিনিধিদলের বৈঠক শেকৃবিতে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি: প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জি. সানজিদা ইসলাম তুলি রাঙ্গাবালীর চর মোন্তাজে তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযান: সরকারি আবাসন এলাকা থেকে ৪৭ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার শেরপুর সদরে মৎস্যচাষ প্রযুক্তি সেবা প্রকল্পের উপকরণ বিতরণ: প্রধান অতিথি সংসদ সদস্য ডা. প্রিয়াংক কাল সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল: মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে ৩ হাজার পুলিশ মেয়েকে বিয়ের জন্য নয়, জীবনের জন্য প্রস্তুত করুন’: বাকেরগঞ্জে গৃহবধূ মুক্তার মৃ-ত্যু-তে অভিনেত্রী শবনম ফারিয়ার ক্ষোভ ও সামাজিক বার্তা কুয়াকাটার আবাসিক হোটেলে মহিপুর পুলিশের অভিযান: ৪৮ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি হালিমসহ গ্রেপ্তার ৩

ব্যয় সংকোচন ও জনবল সংকটে ১৮ মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট প্রত্যাহার

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৪১ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ব্যয় সংকোচন ও জনবল সংকটে ১৮ মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট প্রত্যাহার

সিলেট প্রতিনিধি/ শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী

দৈনিক জীবনযাত্রা ।

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬

রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশের জনবল ও যানবাহনের ঘাটতি বিবেচনায় মন্ত্রিসভার ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দকৃত বিশেষ পুলিশের প্রোটেকশন এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। তবে দায়িত্বের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় ৬ জন জ্যেষ্ঠ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার ক্ষেত্রে এই সুবিধা বহাল রাখা হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পরপরই ধাপে ধাপে এ সিদ্ধান্ত কার্যকর করেছে পুলিশ সদর দপ্তর। এর আগে খোদ প্রধানমন্ত্রীও নিজের নিরাপত্তার বহর ছোট করার নির্দেশ দিয়েছিলেন।

সুবিধাবঞ্চিত মন্ত্রীদের মধ্যে সিলেটের দুজন

এসকর্ট প্রত্যাহারের ফলে সিলেট থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য—শিল্প, বস্ত্র, পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকের বিশেষ পুলিশি এসকর্টও উঠে গেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আদেশ জারির দিন থেকেই এ সুবিধা স্থগিত করা হয়েছে। তবে সরকারি বিধি মোতাবেক প্রতিটি মন্ত্রীর জন্য নির্ধারিত গানম্যান, হাউস গার্ড এবং ঢাকার বাইরে সফরকালে বিশেষ নিরাপত্তার সুবিধা পূর্বের মতোই কার্যকর থাকবে।

যাদের এসকর্ট বহাল রয়েছে

বর্তমানে মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী রয়েছেন। বিশেষ সুবিধা বহাল থাকা ৭ জন হলেন:

মির্জা ফখরুল ইসলাম আলমগীর — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

আমির খসরু মাহমুদ চৌধুরী — অর্থ ও পরিকল্পনামন্ত্রী

সালাহউদ্দিন আহমদ — স্বরাষ্ট্রমন্ত্রী

ইকবাল হাসান মাহমুদ — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী

ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন — মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী

ড. খলিলুর রহমান — পররাষ্ট্রমন্ত্রী

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর — প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা

প্রত্যাহার হওয়া ১৮ জন মন্ত্রী

এসকর্ট প্রত্যাহার হওয়া অন্য মন্ত্রীরা হলেন—কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (ধর্ম), আবদুল আউয়াল মিন্টু (পরিবেশ), আহমেদ আযম খান (মুক্তিযুদ্ধ), নিতাই রায় চৌধুরী (সংস্কৃতি), মিজানুর রহমান মিনু (ভূমি), আফরোজা খানম (বিমান ও পর্যটন), খন্দকার আব্দুল মুক্তাদির (শিল্প ও বাণিজ্য), আরিফুল হক (শ্রম ও প্রবাসীকল্যাণ), জহির উদ্দিন স্বপন (তথ্য), মোহাম্মদ আমিন উর রশিদ (কৃষি), মো. শহীদ উদ্দীন চৌধুরী অ্যানি (পানিসম্পদ), আসাদুল হাবিব দুলু (ত্রাণ), মো. আসাদুজ্জামান (আইন), জাকারিয়া তাহের (গৃহায়ন), ড. আ ন ম এহছানুল হক মিলন (শিক্ষা), সরদার সাখাওয়াত হোসেন (স্বাস্থ্য), ফকির মাহবুব আনাম (ডাক ও তথ্যপ্রযুক্তি) এবং শেখ রবিউল আলম (সড়ক পরিবহন ও সেতু)।

কারণ: পুলিশে তীব্র জনবল ও গাড়ি সংকট

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, একজন মন্ত্রীর এসকর্টে সাধারণত একটি পিকআপ ভ্যানসহ ১ জন এসআই ও ৪ জন কনস্টেবল নিয়োজিত থাকেন, যার সার্বিক ব্যয় সরকারি তহবিল থেকে বহন করা হয়।

বর্তমানে শুধু ঢাকায় ৪-৯ জন ভিআইপির সুরক্ষায় ১,৬৯১ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকলেও প্রয়োজনীয় চাহিদা ২,৫৭৫ জনের। ফলে প্রায় ৯০০ সদস্যের ঘাটতি নিয়ে অতিরিক্ত ডিউটি করতে হচ্ছে পুলিশ সদস্যদের। তদুপরি, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় ডিএমপির বহু যানবাহন আগুনে পুড়ে ধ্বংস হওয়ায় সীমিত যানবাহন ও জনবল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে চরম চাপে পড়েছে পুলিশ প্রশাসন। এই সংকট কাটাতেই ভিআইপি নিরাপত্তায় কাটছাঁটের পদক্ষেপ নিল সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd