• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জগন্নাথপুরে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর গৃহবধূর মৃ/ত্যু: ঘরে মিলল ঝু/ল/ন্ত দে/হ, ম/র্গে পাঠাল পুলিশ কমলগঞ্জে ধলাই নদীতে টমটম ডুবি: নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভানুগাছ রেল ব্রিজের কাছ থেকে চালক প্রীতমের লা/শ উদ্ধার অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ক্যানসার গবেষক ড. এসএম সরওয়ার: মানবিক উদ্যোগে ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: রোগী বাঁচাতে গিয়ে ৭ আনসার সদস্য গুরুতর আহত, আইসিইউ ও সিসিইউতে ২ জন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, টানানোর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবি প্রশাসনের, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ ও কনসার্ট সম্পন্ন: ব্যান্ড ‘হাইওয়ে’র গানে মাতল তরুণরা ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: শিক্ষক হাফেজ রবিউল হাসান গ্রেপ্তার, প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চায় ইসি: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ তারকা নিকো উইলিয়ামস, গর্বিত ডি মারিয়া

Reporter Name / ৫৪ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ তারকা নিকো উইলিয়ামস, গর্বিত ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | দৈনিক জীবনযাত্রা:

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সোনালী ট্রফি নিজেদের করে নিয়েছে স্পেন। বিশ্বজয়ের পর উল্লাসে ভাসলেও নিজের এই অনন্য সাফল্যের বিশেষ একটি অংশ ব্রাজিলিয়ান তারকা নেইমারকে উৎসর্গ করেছেন স্পেনের তারকা উইঙ্গার নিকো উইলিয়ামস। একই সঙ্গে ফাইনালে হারের পরও আর্জেন্টিনার ফুটবলারদের প্রতি অগাধ ভালোবাসা ও গর্ব প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া।

‘আমার আদর্শ নেইমার, এই শিরোপা তাঁর জন্যও’

ফাইনালে ফেরান তোরেসের জয়সূচক একমাত্র গোলের অ্যাসিস্ট করে স্পেনের জয়ের অন্যতম নায়ক বনে যান ২৪ বছর বয়সী নিকো উইলিয়ামস। ছোটবেলা থেকেই ব্রাজিলিয়ান উইঙ্গার নেইমার জুনিয়রকে নিজের আইডল বা ফুটবলের পথপ্রদর্শক মনে করেন তিনি।

ম্যাচ শেষে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আবেগপ্লুত নিকো বলেন,

“আমি খুবই খুশি। এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। ছোটবেলা থেকেই আমার আদর্শ নেইমার। আশা করি তিনি আমাদের আজকের এই খেলা দেখেছেন। এই শিরোপা তাঁর জন্যও।”

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে নিকো নিজে একবার প্রতিপক্ষের জালে বল জড়ালেও সতীর্থ মিকেল মেরিনোর ফাউলের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। তবে বাতিল হওয়া গোল নিয়ে নিকোর কোনো আক্ষেপ নেই। হাসিমুখে স্প্যানিশ এই ফরোয়ার্ড বলেন, “কোনো সমস্যা নেই, শেষপর্যন্ত আমরা তো জিতেছি!”

মাঠে স্পেনের আধিপত্য ও ‘দিবু’ মার্তিনেজের দেয়াল

বিশ্বকাপ ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্পেন। নির্ধারিত সময়ে প্রায় ৬৫ শতাংশ বল দখলে রেখে স্প্যানিশরা একের পর এক আক্রমণ সাজায়। ম্যাচে স্পেন মোট ১৫টি শট নেয়, যার মধ্যে ১০টিই দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন আর্জেন্টিনার বিশ্বসেরা গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। তবে অতিরিক্ত সময়ে স্পেনের লাগাতার আক্রমণের তোপে ফেরান তোরেসের করা লক্ষ্যভেদী গোলটিই শেষ পর্যন্ত স্পেনের শিরোপা নিশ্চিত করে।

‘তোমরাই দেশের ইতিহাসের সেরা দল’: আবেগঘন ডি মারিয়া

ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হলেও জাতীয় দলের সহযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনা দলের সাবেক কিংবদন্তি ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি লিখেন, এই দল দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লিখেছে এবং তাদের অর্জন কোনোদিন মুছে ফেলা যাবে না।

ডি মারিয়া তাঁর বার্তায় বলেন,

“পুরো দেশ তোমাদের নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা, লড়াই আর আত্মত্যাগ দেখিয়েছ, তাতে আবারও পুরো জাতিকে একত্রিত করেছ। তোমরা এখন ইতিহাসের অংশ, তোমরা কিংবদন্তি। কেউ কোনোদিন তোমাদের কাছ থেকে এই পরিচয় কেড়ে নিতে পারবে না।”

আর্জেন্টিনার টানা পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনালে ওঠার ভূয়সী প্রশংসা করে তিনি আরও যোগ করেন,

“তোমরাই আমাদের দেশের ইতিহাসের সেরা জাতীয় দল। টানা পাঁচটি ফাইনালে ওঠা— এই কীর্তি কেউ কোনোদিন মুছে ফেলতে পারবে না। সবকিছুর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি।”

 

এস এম সোহাগ ফরাজী।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd