• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পটুয়াখালীতে ডিবি পুলিশের সফল অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার কোটবাড়ী থেকে নিখোঁজের পরদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ে মিলল স্কুলছাত্র অপ্রতিমের ম-র-দে-হ দফা দাবিতে ১১-দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লংমার্চ: সিরাজগঞ্জের পথসভা জনসমুদ্রে পরিণত, ডা. শফিকুর রহমান বাংলা টিভির সাংবাদিক উল্লাসের ওপর সন্ত্রাসী হামলা: কুষ্টিয়া-৪ আসনের জামায়তের এমপিপুত্র শোভনের বিরুদ্ধে বিয়ের প্রস্তাব নাকচ করায় দা দিয়ে কু-পি-য়ে খু/ন, আলামতসহ মা-মেয়ে গ্রেফতার ১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের রহস্যজনক মৃ/ত্যু: এবার কুশিয়ারা নদীতে নৌকাবাইচ বন্ধের দাবিতে‘ তৌহিদী জনতা’র বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে যুবককে কু-পি-য়ে হ-ত্যা: এলাকায় টানটান উত্তেজনা, পুলিশ মোতায়েন সিলেটে ৩ দিন ধরে নিখোঁজ হাফিজিয়া মাদ্রাসার ২ ছাত্র: ভিডিও কলে মারধর দেখিয়ে মুক্তিপণ দাবি, থানায় জিডি তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন: জাতীয় সংসদের সামনে এনসিপির মানববন্ধনে নাহিদ ইসলাম

আগস্টেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, প্রবাসীরা পাবেন ১০টি বিশেষ সুবিধা

Reporter Name / ৪৫ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রবাসীদের জন্য মেগা উপহার: আগস্টেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মরদেহ পরিবহনসহ পাবেন ১০টি বিশেষ সুবিধা

জাতীয় প্রতিবেদক | দৈনিক জীবনযাত্রা:

রেমিট্যান্স যোদ্ধা ও প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি ও ব্যাংকিং সুবিধা সহজলভ্য করতে আগামী মাসেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে সরকারের অগ্রাধিকারমূলক উদ্যোগ ‘প্রবাসী কার্ড’।

আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ-সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এই কর্মসূচির পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

নির্বাচনী অঙ্গীকারের ধারাবাহিকতা

সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে দেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়নের কার্যক্রম সফলভাবে শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার প্রবাসীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট সুবিধা দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হলো।

প্রবাসী কার্ডধারীরা যে ১০টি বিশেষ সুবিধা পাবেন:

বৈঠকে জানানো হয়, প্রবাসী কার্ডের আওতায় প্রবাসীরা অন্তত ১০টি মেগা ও ভিআইপি সুবিধা ভোগ করতে পারবেন—

১. এয়ারপোর্ট লাউঞ্জ ও ইমিগ্রেশন: দেশে ও বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার এবং বিশেষ ইমিগ্রেশন বুথে অগ্রাধিকারভিত্তিক সেবা।

২. মিট অ্যান্ড গ্রীট: আন্তর্জাতিক বিমানবন্দরে কমপ্লিমেন্টারি Meet & Greet সুবিধা।

৩. ভ্রমণে ছাড়: বিমানের টিকিট এবং হোটেল বুকিংয়ে বিশেষ আকর্ষণীয় ছাড়।

৪. পিক অ্যান্ড ড্রপ: দেশে ও বিদেশে ন্যায্যমূল্যে গাড়ি বুকিং এবং সিগনেচার কার্ডধারীদের জন্য বিশেষ এয়ারপোর্ট Pick & Drop সেবা।

৫. চিকিৎসা সুবিধা: সরকারি হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ ‘সেবা বুথ’ এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় বিশেষ ছাড়।

৬. মরদেহ পরিবহন: কার্ডধারী কোনো প্রবাসীর মৃত্যু হলে সম্পূর্ণ বিনা খরচে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মরদেহ দেশে পরিবহনের সুবিধা।

৭. পুনর্বাসন ও বীমা: প্রবাসফেরতদের পুনর্বাসন ও বিশেষ বীমা সুবিধা প্রদান।

৮. সরকারি কাজে অগ্রাধিকার: জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি (গ্যাস-বিদ্যুৎ-পানি) সংযোগ, লাইসেন্স প্রদান এবং বৈদেশিক বিনিয়োগসংক্রান্ত সেবায় বিশেষ অগ্রাধিকার।

৯. ব্যাংকিং ও ঋণ: রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, বিশেষ ঋণ সুবিধা এবং কার্ডের মাধ্যমে সহজ অর্থ লেনদেনের সুযোগ।

১০. নাগরিক সেবা: জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট, কনস্যুলার সেবা ও ব্যাংকিং কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার।

প্রথম পর্যায়ে জনতা ব্যাংক, চূড়ান্ত দায়িত্ব প্রবাসী কল্যাণ ব্যাংকের

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী আগস্টের মাঝামাঝি সময়ে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। চলতি বছরের (ডিসেম্বর ২০২৬) মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুন মাসের (২০২৭) মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ড-সংক্রান্ত সব কার্যক্রম এককভাবে পরিচালিত হবে।

প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে (NSDA) আরও আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার নির্দেশনা দেন, যাতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি বিদেশে যেতে পারে। একই সঙ্গে তিনি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসীকে পর্যায়ক্রমে এই প্রবাসী কার্ডের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

শীর্ষনেতৃবৃন্দের উপস্থিতি

গুরুত্বপূর্ণ এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন—

বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

এস এম সোহাগ ফরাজী।।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd