• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইতালিতে হামলার শিকার হয়ে দেশে ফিরলেন অভিনেত্রী বাঁধন: মামলা দায়ের, বাউল অঙ্গনে কাদা ছোড়াছুড়ি ও গ্রুপিং বন্ধের আহ্বান: শৃঙ্খলা রক্ষায় শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর জরুরি বিজ্ঞপ্তি এসএমপিতে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কমিশনারের কড়া নির্দেশনা, সফল অফিসারদের পুরস্কৃত আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’: কুষ্টিয়ায় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ব/জ্রা/ঘা/তে আপন চাচা-ভাতিজার করুণ মৃ/ত্যু: পরিবারজুড়ে শোকের মাতম গোপনে গোসলরত নারীদের ছবি তোলার অভিযোগ: বানিয়াচংয়ে দুই পক্ষের রণক্ষেত্র, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক গানবাজনায় কওমি ছাত্রদের আপত্তি: অনুষ্ঠান স্থগিতের দাবিতে স্মারকলিপি, কনসার্টের কথা অস্বীকার কর্তৃপক্ষের নবীগঞ্জে কিশোরী জুবাকে ধ-র্ষ-ণে-র পর নৃশংস হ-ত্যা: ২ আসামির ফাঁ-সি-র আদেশ, ২০ হাজার টাকা অর্থদণ্ড পদ্মায় নৌকাডুবি: ৮০ মিনিট ভেসে থাকা ২০ দিনের শিশুকে উদ্ধার করে কোলে নিল বিজিবি, অলৌকিক জীবন ফিরে পেল তানিশা মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় বাউল শিল্পী পুতুল দেওয়ান: জানালেন আত্মিক অনুভূতি

শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

Reporter Name / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সায়েন্সল্যাব মোড়ে ৫ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | দৈনিক জীবনযাত্রা:

দুর্যোগপূর্ণ ও বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া এবং পূর্ণাঙ্গ সিলেবাস শেষ না করার প্রতিবাদে ৩ দফা দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন পাঁচটি কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে সায়েন্সল্যাব মোড় ও এর আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে মিরপুর রোডসহ প্রগতি সরণির বিস্তীর্ণ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বর্তমান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান সকল পরীক্ষা স্থগিত এবং বৈরী আবহাওয়ার কারণে গতকাল (১৩ জুলাই) পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছেন।

‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগানে উত্তপ্ত সায়েন্সল্যাব

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় সায়েন্সল্যাব এলাকা ‘দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সায়েন্সল্যাব মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৈরী আবহাওয়ায় পরীক্ষায় অংশ নিতে না পারার অভিযোগ

আন্দোলন কর্মসূচিতে অংশ নেওয়া ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী আইমান মাহমুদ অভিযোগ করে বলেন,

“বর্তমান শিক্ষা ব্যবস্থাপনায় সাধারণ শিক্ষার্থীদের নানা সংকটের মুখে পড়তে হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জোর করে পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি। বিশেষ করে ফিজিক্স (পদার্থবিজ্ঞান) ও অ্যাকাউন্টিং (হিসাববিজ্ঞান) বিষয়ের পরীক্ষায় অনেক পরীক্ষার্থী অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছে। তাই এসব পরীক্ষা পুনরায় আয়োজন এবং শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে।”

একই কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার এই একঘেয়েমি সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়েছে। অনেককে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। এছাড়া পূর্ণাঙ্গ সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে অনেক শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন এই ছাত্র।

আন্দোলনরত শিক্ষার্থীদের ৩ দফা দাবিসমূহ:

১. দেশে চলমান দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরণের প্রাতিষ্ঠানিক পরীক্ষা অবিলম্বে স্থগিত রাখা।

২. গতকাল ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য বিশেষ বিবেচনায় পুনরায় পরীক্ষার সুব্যবস্থা করা।

৩. শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্তমান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ নিশ্চিত করা।

শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের এই যৌক্তিক ও ন্যায্য ৩ দফা দাবি দ্রুত মেনে না নেওয়া পর্যন্ত তাঁরা সড়ক ছেড়ে যাবেন না এবং রাজপথেই অবস্থান করবেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সায়েন্সল্যাব এলাকায় শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভ চলছিল।

 

এস এম সোহাগ ফরাজী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd