• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইতালিতে হামলার শিকার হয়ে দেশে ফিরলেন অভিনেত্রী বাঁধন: মামলা দায়ের, বাউল অঙ্গনে কাদা ছোড়াছুড়ি ও গ্রুপিং বন্ধের আহ্বান: শৃঙ্খলা রক্ষায় শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর জরুরি বিজ্ঞপ্তি এসএমপিতে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কমিশনারের কড়া নির্দেশনা, সফল অফিসারদের পুরস্কৃত আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’: কুষ্টিয়ায় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ব/জ্রা/ঘা/তে আপন চাচা-ভাতিজার করুণ মৃ/ত্যু: পরিবারজুড়ে শোকের মাতম গোপনে গোসলরত নারীদের ছবি তোলার অভিযোগ: বানিয়াচংয়ে দুই পক্ষের রণক্ষেত্র, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক গানবাজনায় কওমি ছাত্রদের আপত্তি: অনুষ্ঠান স্থগিতের দাবিতে স্মারকলিপি, কনসার্টের কথা অস্বীকার কর্তৃপক্ষের নবীগঞ্জে কিশোরী জুবাকে ধ-র্ষ-ণে-র পর নৃশংস হ-ত্যা: ২ আসামির ফাঁ-সি-র আদেশ, ২০ হাজার টাকা অর্থদণ্ড পদ্মায় নৌকাডুবি: ৮০ মিনিট ভেসে থাকা ২০ দিনের শিশুকে উদ্ধার করে কোলে নিল বিজিবি, অলৌকিক জীবন ফিরে পেল তানিশা মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় বাউল শিল্পী পুতুল দেওয়ান: জানালেন আত্মিক অনুভূতি

বিশ্বনাথের বেবী কেয়ার স্কুলের শিক্ষার্থী সুরমান ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত, মেধার আলোয় উজ্জ্বল তেঘরী গ্রাম ‎

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৬৬ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

বিশ্বনাথের বেবী কেয়ার স্কুলের শিক্ষার্থী সুরমান ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত, মেধার আলোয় উজ্জ্বল তেঘরী গ্রাম

‎বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি |শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী| দৈনিক জীবনযাত্রা:

‎২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ মেধার স্বাক্ষর রেখে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) বৃত্তি পেয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “বেবী কেয়ার স্কুল”-এর কৃতি শিক্ষার্থী সুরমান আহমদ রোহান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ ১২ জুলাই (রোববার) আনুষ্ঠানিকভাবে প্রাথমিক বৃত্তির এই ফলাফল ঘোষণা করে।

‎ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত সুরমান আহমদ রোহান বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরী গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব নুর উদ্দিনের সুযোগ্য সন্তান।

‎মেধার স্বাক্ষর ও আনন্দের বন্যা

‎সুরমানের এই গৌরবময় সাফল্যে তার পরিবার, বেবী কেয়ার স্কুলের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদ এবং সহপাঠীদের মাঝে এক আনন্দঘন পরিবেশ ও উৎসবের আমেজ বিরাজ করছে। তার নিজ গ্রাম তেঘরীসহ পুরো খাজাঞ্চি ইউনিয়নে এই খুশির খবরটি ছড়িয়ে পড়েছে।

‎বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও সুরমানের পরিবার জানান, সে অত্যন্ত শান্ত ও বিনয়ী স্বভাবের। নিয়মিত পড়াশোনার প্রতি একনিষ্ঠতা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের ফলেই আজ সে দেশসেরা এই ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করতে সক্ষম হয়েছে।

‎আগামী দিনের জন্য শুভকামনা ও দোয়া প্রার্থনা

‎সুরমান আহমদ রোহানের এই ধারাবাহিক সফলতার ধারা বজায় রেখে সে যেন আগামী দিনেও তার অর্জিত মেধার আলো দিয়ে পরিবার, সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেজন্য তার বাবা-মা এবং শিক্ষকমণ্ডলী সমাজের সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক দোয়া ও আশীবার্দ প্রার্থনা করেছেন। বেবী কেয়ার স্কুল কর্তৃপক্ষ সুরমানকে বিশেষ অভিনন্দন জানিয়ে তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd