• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাতীয় যুব দিবস উপলক্ষে লালমনিরহাটে আলোচনা সভা মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮ ‘আমার দেশ’ ছেঁড়ায় যারা বিপর্যয় দেখছেন, ‘প্রথম আলো’ পোড়ানোর সময় তারা কোথায় ছিলেন?: আনিস আলমগীর আমার দেশ পত্রিকার নাম বদলে জামায়াতের দেশ রাখার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরের মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার পর হুমকির মুখে এলাকা ছাড়লেন বোন ‘কেন আমাকে গান গাইতে বাধা দেওয়া হচ্ছে?’: বাউল সমিতির সভাপতি ও কথিত জাসাস নেতার বিরুদ্ধে শিল্পী মুক্তা সরকারের শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সং-ঘ-র্ষে বৃদ্ধ নি-হ-ত ও আহত ১২ ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে সিলেটে সমাবেশ লংমার্চ ফেরত বাসের চা-পা-য় পথচারী নি-হ-ত: বাস খাদে পড়ে জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী আহত লালমনিরহাটে এইচএসসিতে চরম বিপর্যয়: পাসের হার নেমেছে ৪৬.৭১ শতাংশে, ৬ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

পাবনায় ৩০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ৫৩ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

পাবনায় ৩০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

 

পাবনা প্রতিনিধি:

 

মাদকমুক্ত পাবনা গড়ার প্রত্যয়ে বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে পাবনা জেলা পুলিশ। জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এক বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা ৩০ গ্রাম হেরোইনসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ১০ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনার অভিযান ধারাবাহিকভাবে চলমান রয়েছে। একই সঙ্গে মাদক সরবরাহকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

 

পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে তাদের অঙ্গীকার হলো—কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, অব্যাহত অভিযান পরিচালনা এবং জননিরাপত্তা নিশ্চিত করা।

 

এছাড়া সাধারণ মানুষের উদ্দেশে পুলিশ জানিয়েছে, আপনার একটি তথ্যই হতে পারে একটি সফল অভিযানের সূচনা। তাই মাদকসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd