• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৯৯৯ নম্বরে ফোনকলে সোনাডাঙ্গা থেকে চুরি হওয়া বাস লোহাগড়ায় উদ্ধার: জিপিএস ট্র্যাকিংয়ে বাজিমাত পুলিশের সৌদি আরবে রান্না ও ঘুমানো নিয়ে দ্বন্দ্বে রুমমেটের ছু-রি-কা-ঘা-তে সিলেটের যুবক মতিউর খু/ন: ৩ মাসের সন্তান রেখে গেলেন ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে বিদ্যুতের ট্রেন: ব্যয় ৩ হাজার ৮২ কোটি টাকা, এমপি আলতাফ হোসেন চৌধুরীর সাথে অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জুর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়: বিশেষ উপহার প্রদান বাজার তদারকি: ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান, ৩৯ জেলায় ৬ লাখ টাকা জরিমানা ট্রেনে চেপে মাওয়ায় নিখোঁজ ৪ শিশু: পদ্মা সেতু উত্তর থানা পুলিশের মানবিক তৎপরতায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর তারা জিন্দা থাকতে এক মোটু ভাত দাওনি মা বাবার মুখে: জনপ্রিয় গানের স্বীকৃতি চান ভিখারি দেলোয়ার দেওয়ান, বিচার চাইলেন দেশবাসীর কাছে বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার: আদালতে সোপর্দের প্রস্তুতি বনানীর হোটেল থেকে ‘ডেভিল’ হাজী স্বপন ফের গ্রেফতার: ছাতক থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ডের প্রস্তুতি বিশ্বনাথে পৌর ছাত্রদল নেতার বাসায় হামলা, লুটপাট ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা

দুমকীতে বাজেট বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বৈঠক ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন এমপি আলতাফ হোসেন চৌধুরী

Reporter Name / ৩৮ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

দুমকীতে বাজেট বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বৈঠক ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন এমপি আলতাফ হোসেন চৌধুরী

 

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালীর দুমকী উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে দুমকী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

 

সভায় বক্তারা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত তুলে ধরেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেন, উন্নয়নের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের গৃহীত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

 

মতবিনিময় সভা শেষে তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে দুমকীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পৃথক বৈঠক করেন। বৈঠকে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

এরপর সংসদ সদস্য উপজেলার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

 

একই দিনে তিনি কৃষি প্রণোদনা কার্যক্রম এবং কৃষি প্রযুক্তি মেলারও উদ্বোধন করেন। এ সময় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি সরকারি কৃষি সহায়তা যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা জানান, কৃষি প্রযুক্তি মেলার মাধ্যমে কৃষকদের নতুন প্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারী ও শিশু ফোরামের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ১০০টি ছাতা বিতরণ করা হয়। প্রধান অতিথি নিজ হাতে উপকারভোগীদের মধ্যে এসব ছাতা তুলে দেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

আয়োজকরা জানান, স্থানীয় উন্নয়ন, কৃষির অগ্রগতি, জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

 

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd