• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইতালিতে হামলার শিকার হয়ে দেশে ফিরলেন অভিনেত্রী বাঁধন: মামলা দায়ের, বাউল অঙ্গনে কাদা ছোড়াছুড়ি ও গ্রুপিং বন্ধের আহ্বান: শৃঙ্খলা রক্ষায় শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর জরুরি বিজ্ঞপ্তি এসএমপিতে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কমিশনারের কড়া নির্দেশনা, সফল অফিসারদের পুরস্কৃত আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’: কুষ্টিয়ায় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ব/জ্রা/ঘা/তে আপন চাচা-ভাতিজার করুণ মৃ/ত্যু: পরিবারজুড়ে শোকের মাতম গোপনে গোসলরত নারীদের ছবি তোলার অভিযোগ: বানিয়াচংয়ে দুই পক্ষের রণক্ষেত্র, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক গানবাজনায় কওমি ছাত্রদের আপত্তি: অনুষ্ঠান স্থগিতের দাবিতে স্মারকলিপি, কনসার্টের কথা অস্বীকার কর্তৃপক্ষের নবীগঞ্জে কিশোরী জুবাকে ধ-র্ষ-ণে-র পর নৃশংস হ-ত্যা: ২ আসামির ফাঁ-সি-র আদেশ, ২০ হাজার টাকা অর্থদণ্ড পদ্মায় নৌকাডুবি: ৮০ মিনিট ভেসে থাকা ২০ দিনের শিশুকে উদ্ধার করে কোলে নিল বিজিবি, অলৌকিক জীবন ফিরে পেল তানিশা মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় বাউল শিল্পী পুতুল দেওয়ান: জানালেন আত্মিক অনুভূতি

ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের সঙ্গে এনসিপির মতবিনিময়, এসএমই খাতের উন্নয়নে জোর

Reporter Name / ১১৮ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের সঙ্গে এনসিপির মতবিনিময়, এসএমই খাতের উন্নয়নে জোর।

নিজস্ব প্রতিবেদক

 

আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এসএমই উইংয়ের উদ্যোগে ঢাকার একটি রেস্টুরেন্টে বিভিন্ন খাতের ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসাইন (সিএফ), এনসিপির কেন্দ্রীয় সদস্য মোঃ দিদার শাহ্, কাজী ফখরুল ইসলাম, আন্তর্জাতিক ট্রেইনার কামরুল হাসান শিমুল, এসএমই উইংয়ের সদস্য তাহমিনা শারমিন যুথি, হাবিবুর রহমানসহ আরও অনেকে।

 

মতবিনিময় সভায় বিভিন্ন খাতের এসএমই ও নারী উদ্যোক্তারা তাদের ব্যবসার বর্তমান অবস্থা, অর্থায়নের সংকট, বাজার সম্প্রসারণ, নীতিগত প্রতিবন্ধকতা এবং উদ্যোক্তাদের বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি এসএমই খাতের উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে করণীয় নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।

 

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম প্রধান চালিকাশক্তি হলো এসএমই খাত। উদ্যোক্তাদের সমস্যা শুনে, তাদের জন্য কার্যকর নীতি ও সহায়তা নিশ্চিত করাই এনসিপির অঙ্গীকার।

 

তারা আরও বলেন, ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন, অর্থায়নের সুযোগ বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd