তুরাগ নদীতে সাত নেতা-কর্মীর লাশ ভাসার গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশের
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’— এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তাই এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ পুলিশ আরও জানায়, একটি মহল এ ধরনের গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর রয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী