• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন প্রধানমন্ত্রী তারেক রহমান ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের সং-ঘ-র্ষে সাংবাদিক আহত ‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর:

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

জাপানের নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: অটোমোবাইল প্রযুক্তি ও অ্যাসেম্বলি পর্যবেক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক:

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়া শহরে অবস্থিত বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার ঐতিহাসিক মোতোমাচি কারখানা (Toyota Motomachi Factory) পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) তিনি কারখানাটির আধুনিক গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) লাইন ঘুরে দেখেন এবং সর্বশেষ অটোমোবাইল প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।

টয়োটার শীর্ষ নির্বাহীদের সঙ্গে সাক্ষাৎ ও পর্যবেক্ষণ:

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীকে কারখানার কার্যক্রম, স্বয়ংক্রিয় রোবটিক প্রযুক্তি এবং টেকসই মোবিলিটি রূপরেখা সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন টয়োটা মোটর করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন—

টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা (Masahiko Moeda),

টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা (Shigeru Harada), এবং

প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকা (Shinichiro Otsuka)-সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে অটোমোবাইল শিল্পের বৈশ্বিক ভবিষ্যৎ, পরিবেশবান্ধব গাড়ির উদ্ভাবন এবং এ খাতে সম্ভাব্য দ্বিপাক্ষিক অংশীদারত্ব নিয়ে প্রাথমিক আলোচনা হয়।

সফরসঙ্গীদের উপস্থিতি:

প্রধানমন্ত্রীর এ পরিদর্শনকালে সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রতিনিধিদলে অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd