• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জগন্নাথপুরে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর গৃহবধূর মৃ/ত্যু: ঘরে মিলল ঝু/ল/ন্ত দে/হ, ম/র্গে পাঠাল পুলিশ কমলগঞ্জে ধলাই নদীতে টমটম ডুবি: নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভানুগাছ রেল ব্রিজের কাছ থেকে চালক প্রীতমের লা/শ উদ্ধার অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ক্যানসার গবেষক ড. এসএম সরওয়ার: মানবিক উদ্যোগে ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: রোগী বাঁচাতে গিয়ে ৭ আনসার সদস্য গুরুতর আহত, আইসিইউ ও সিসিইউতে ২ জন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, টানানোর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবি প্রশাসনের, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ ও কনসার্ট সম্পন্ন: ব্যান্ড ‘হাইওয়ে’র গানে মাতল তরুণরা ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: শিক্ষক হাফেজ রবিউল হাসান গ্রেপ্তার, প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চায় ইসি: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

সিলেটে বাণিজ্যিক ভবনে আগুন, রায়ান্স কম্পিউটারের দোকান ক্ষতিগ্রস্ত

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৫২ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সিলেটে বাণিজ্যিক ভবনে আগুন, রায়ান্স কম্পিউটারের দোকান ক্ষতিগ্রস্ত

 

সিলেট প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী

 

সিলেট নগরের মীরবক্সটুলা এলাকায় একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত না হলেও একটি কম্পিউটারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মীরবক্সটুলা এলাকার রায়ান্স কম্পিউটার নামের একটি দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের খবর ছড়িয়ে পড়লে তিনতলা ভবন ও আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় লোকজন নিরাপদ স্থানে সরে যান।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

 

অগ্নিকাণ্ডে রায়ান্স কম্পিউটারের দোকানটি ক্ষতিগ্রস্ত হলেও ভবনের অন্যান্য দোকান এবং আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়েনি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

 

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। এ বিষয়ে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd