• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জগন্নাথপুরে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর গৃহবধূর মৃ/ত্যু: ঘরে মিলল ঝু/ল/ন্ত দে/হ, ম/র্গে পাঠাল পুলিশ কমলগঞ্জে ধলাই নদীতে টমটম ডুবি: নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভানুগাছ রেল ব্রিজের কাছ থেকে চালক প্রীতমের লা/শ উদ্ধার অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ক্যানসার গবেষক ড. এসএম সরওয়ার: মানবিক উদ্যোগে ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: রোগী বাঁচাতে গিয়ে ৭ আনসার সদস্য গুরুতর আহত, আইসিইউ ও সিসিইউতে ২ জন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, টানানোর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবি প্রশাসনের, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ ও কনসার্ট সম্পন্ন: ব্যান্ড ‘হাইওয়ে’র গানে মাতল তরুণরা ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: শিক্ষক হাফেজ রবিউল হাসান গ্রেপ্তার, প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চায় ইসি: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

বিকট শব্দ সৃষ্টিকারী মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান: সার্জেন্ট ওয়ালিউর রহমানকে পুরস্কৃত করলেন ডিসি ট্রাফিক মিরপুর

এস এম সোহাগ ফরাজী / ৬৭ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

বিকট শব্দ সৃষ্টিকারী মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান: সার্জেন্ট ওয়ালিউর রহমানকে পুরস্কৃত করলেন ডিসি ট্রাফিক মিরপুর

 

ঢাকা:

রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জনসাধারণের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিকট শব্দ সৃষ্টিকারী মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ট্রাফিক মিরপুর বিভাগ। এ ধরনের একটি মোটরসাইকেলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় ট্রাফিক দারুস সালাম জোনের সার্জেন্ট এম. আর ওয়ালিউর রহমানকে পুরস্কৃত করা হয়েছে।

 

ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, যানবাহনের শৃঙ্খলা ও জনসাধারণের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে সার্জেন্ট এম. আর ওয়ালিউর রহমান বিকট শব্দ সৃষ্টিকারী একটি মোটরসাইকেল আটক করে ডাম্পিংয়ের ব্যবস্থা গ্রহণ করেন।

 

জনবান্ধব ও দায়িত্বশীল এ কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার সার্জেন্ট ওয়ালিউর রহমানকে পুরস্কৃত করেন এবং ‘জিএস মার্ক’ প্রদান করেন। এ সময় তিনি যানবাহন নিয়ন্ত্রণ ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সদস্যদের উৎসাহিত করেন।

 

ট্রাফিক মিরপুর বিভাগ জানিয়েছে, শব্দদূষণ সৃষ্টিকারী ও বিকট শব্দ উৎপন্নকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এ ধরনের যানবাহন সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

বিভাগটির পক্ষ থেকে বলা হয়, “ট্রাফিক মিরপুর বিভাগ শৃঙ্খলা, নিরাপত্তা ও জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ। জনস্বার্থে শব্দদূষণকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd