• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাহিত্য সতত সুন্দর: সাহিত্যের নিরপেক্ষতা, বাংলা ভাষার প্রাচীন শিকড় ও রাজা শশাঙ্কের বিস্মৃত ইতিহাস আসিফ মাহমুদকে ব্যক্তিগতভাবে চিনি না, তাঁর অভিযোগকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে—জুলাই যোদ্ধা নাফসিন মেহনাজ আজিরীন অপপ্রচার ও উগ্রবাদের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে হেযবুত তওহীদ ওলামা ফোরামের মানববন্ধন আঞ্চলিক স্বাস্থ্য সহযোগিতায় পিপিপি-ভিত্তিক যৌথ বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর জগন্নাথপুরে ইউটিউবার সোনা মিয়ার চুল কেটে ন্যাড়া করার ভিডিও ভাইরাল বিশ্বমানের দক্ষ ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অপরিসীম: বঙ্গভবনে রুয়েট প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রপতি বিয়ের অনুষ্ঠানের নামে ডেকে নৃত্যশিল্পীকে ‘সং-ঘ-ব-দ্ধ ধ-র্ষ-ণ’: বিয়ানীবাজার থেকে এসআরবি-৯ এর জালে পলাতক মুজাহিদ নিখোঁজের ২ দিন পর বাঁশঝাড় থেকে সিএনজি চালকের ম-রা-দে-হ উদ্ধার কলেজের ছাত্রী নিখোঁজ: ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, পানিবাহী পিকআপ ও সিএনজির মুখোমুখি সং-ঘ-র্ষ: চালক ও যাত্রী গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় উষ্ণ সংবর্ধনা

এস এম সোহাগ ফরাজী / ৫১ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় উষ্ণ সংবর্ধনা

 

কুয়ালালামপুর/পুত্রজায়া, ২২ জুন ২০২৬: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় উষ্ণ আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী আজ সোমবার স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে পৌঁছালে তাঁকে এই সংবর্ধনা জানানো হয়।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

 

সংবর্ধনা অনুষ্ঠানে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।

 

পরে ‘পেরদানা পুত্রা’ ভবনের প্রাঙ্গণে লাল গালিচা সংবর্ধনার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং উভয় দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটে।

 

অনুষ্ঠানের এক পর্যায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচয় করিয়ে দেন। একইভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাঁর সফরসঙ্গীদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।

 

দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, শিক্ষা, প্রযুক্তি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট মহল আশা করছে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd