• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৭ দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ: নেতৃত্বে ডা. শফিকুর রহমান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ হাতীবান্ধায় ৩ জনকে আহত করা চিতাবাঘের সন্ধান মেলেনি সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ। চার বছর পর বাড়ি ফেরা হলো না জাহেদের, দোহা বিমানবন্দরে প্রাণ গেল প্রবাসীর লংমার্চের প্রচার মিছিলে জামায়াত নেতার মৃ/ত্যু কলেজের জানালা-গ্রিল ও ফ্যান চু/রির অভি/যোগে ছাত্রদল সভাপতি আ/টক ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার : ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার বাঁশঝাড়ের ভেতর থেকে বীর মুক্তিযোদ্ধার ম-র-দে-হ উদ্ধার জাপানে চার দিনের সফল সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান:

পটুয়াখালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বপন হাওলাদার গ্রেফতার

এস এম সোহাগ ফরাজী / ১২৭ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

পটুয়াখালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বপন হাওলাদার গ্রেফতার

 

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী থানা পুলিশের অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, সিআর মামলা নং-১৩৪১/২০২৪, এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলায় আদালত মো. স্বপন হাওলাদার (৩৮)-কে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী থানা পুলিশের একটি চৌকশ দল গত ১৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯টায় রাজধানী ঢাকার ডিএমপির মিরপুর মডেল থানাধীন বউবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃত স্বপন হাওলাদার পটুয়াখালী জেলার কালিকাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডিবুয়াপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রশিদ হাওলাদার।

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালতের দেওয়া সাজা কার্যকরের লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

পটুয়াখালী জেলা পুলিশ অপরাধ দমন এবং আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd